এইমাত্র
  • নিকলীতে নিখোঁজের ৭ দিন পর ডোবায় মিলল নারীর অর্ধগলিত মরদেহ
  • সিরাজদিখানে স্বাস্থ্য কমপ্লেক্সে এমপির হঠাৎ পরিদর্শন
  • নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, বাবা–ছেলেসহ নিহত ৫
  • বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কমিশন গঠন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পদোন্নতিপ্রাপ্ত ২ সেনা কর্মকর্তাকে র‌্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
  • চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে শিশুসহ আটজন দগ্ধ
  • অসমাপ্ত কাজ নতুন চিফ প্রসিকিউটর এগিয়ে নিয়ে যাবেন: তাজুল ইসলাম
  • হবিগঞ্জে উপজেলা বিএনপি সভাপতিকে আটকের পর মহাসড়ক অবরোধ
  • ঢাকা উত্তর ও দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ
  • বরগুনায় ইয়াবাসহ আটক ১
  • আজ সোমবার, ১০ ফাল্গুন, ১৪৩২ | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
    জাতীয়

    ঈদে টানা ১০ দিন ছুটি যেভাবে পেতে পারেন চাকরিজীবীরা

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৭ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৭ পিএম

    ঈদে টানা ১০ দিন ছুটি যেভাবে পেতে পারেন চাকরিজীবীরা

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৭ পিএম
    সংগৃহীত ছবি

    আসন্ন পবিত্র ঈদুল ফিতরে সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হয়েছে। নির্ধারিত ছুটির সঙ্গে অতিরিক্ত নৈমিত্তিক ছুটি যুক্ত করতে পারলে টানা ১০ দিনের অবকাশ উপভোগ করা সম্ভব হবে।


    সরকারি ছুটির তালিকা অনুসারে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ (শনিবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। ২০২৬ সালে ঈদুল ফিতর উপলক্ষে মোট পাঁচ দিনের সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে। এ ছুটি শুরু হবে ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে এবং চলবে ২৩ মার্চ (সোমবার) পর্যন্ত।


    এর আগে ১৭ মার্চ শবে কদরের সরকারি ছুটি রয়েছে। ১৮ মার্চ (বুধবার) এক দিনের ছুটি নিতে পারলে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি ভোগ করা যাবে।


    এদিকে ঈদের পরপরই ২৬ মার্চ (বৃহস্পতিবার) মহান স্বাধীনতা দিবসের সরকারি ছুটি রয়েছে। ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি (শুক্রবার ও শনিবার)। ফলে কেউ যদি ২৪ ও ২৫ মার্চ (মঙ্গলবার ও বুধবার) দুই দিনের নৈমিত্তিক ছুটি নেন, তাহলে ১৯ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত টানা ১০ দিনের দীর্ঘ অবকাশ কাটানোর সুযোগ পাবেন।


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…