এইমাত্র
  • নামি দামি দোকান নয়, ফুটপাতের ইফতারেই ভরসা স্বল্প আয়ের মানুষের
  • নিকলীতে নিখোঁজের ৭ দিন পর ডোবায় মিলল নারীর অর্ধগলিত মরদেহ
  • সিরাজদিখানে স্বাস্থ্য কমপ্লেক্সে এমপির হঠাৎ পরিদর্শন
  • নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, বাবা–ছেলেসহ নিহত ৫
  • বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কমিশন গঠন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পদোন্নতিপ্রাপ্ত ২ সেনা কর্মকর্তাকে র‌্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
  • চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে শিশুসহ আটজন দগ্ধ
  • অসমাপ্ত কাজ নতুন চিফ প্রসিকিউটর এগিয়ে নিয়ে যাবেন: তাজুল ইসলাম
  • হবিগঞ্জে উপজেলা বিএনপি সভাপতিকে আটকের পর মহাসড়ক অবরোধ
  • ঢাকা উত্তর ও দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ
  • আজ সোমবার, ১০ ফাল্গুন, ১৪৩২ | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    নিকলীতে নিখোঁজের ৭ দিন পর ডোবায় মিলল নারীর অর্ধগলিত মরদেহ

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৪ পিএম
    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৪ পিএম

    নিকলীতে নিখোঁজের ৭ দিন পর ডোবায় মিলল নারীর অর্ধগলিত মরদেহ

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৪ পিএম

    কিশোরগঞ্জের নিকলীতে নিখোঁজের সাত দিন পর হাছমা বেগম (৩৯) নামে এক বাক্‌প্রতিবন্ধী নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


    সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দামপাড়া ইউনিয়নের দত্তপাড়া গ্রামের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


    নিহত হাছমা বেগম একই গ্রামের মৃত আ. মজিদের মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি বাক্‌প্রতিবন্ধী ছিলেন। মাঝেমধ্যে বাড়ি থেকে বের হয়ে কয়েক দিন পর আবার ফিরে আসতেন।


    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি হাছমা বেগম। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর সেদিনই পরিবারের পক্ষ থেকে নিকলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।


    সোমবার দুপুর ১২টার দিকে স্থানীয়রা দত্তপাড়া গ্রামের একটি ডোবায় ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্ত করা হয়।


    স্থানীয় বাসিন্দা ঈমন হোসেন বলেন, “তিনি একজন বাক্‌প্রতিবন্ধী নারী। তার কোনো শত্রু থাকার কথা নয়। বিষয়টির সুষ্ঠু তদন্ত করে সত্য উদ্ঘাটনের দাবি জানাই।”


    নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…