ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে নির্বাচন করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
পোস্টে ইশরাক হোসেন লিখেন, ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব ইনশাআল্লাহ।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে নির্বাচন করে বিজয়ী হন ইশরাক হোসেন। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে মোট ৭৮ হাজার ৮৫০ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবদুল মান্নান পেয়েছিলেন ৫৫ হাজার ৬৯৭ ভোট।
এমআর-২