এইমাত্র
  • আগের পোশাকে ফিরতে চায় পুলিশ
  • বান্দরবানে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি, নিহত ১
  • ‘ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা’
  • উপজেলা ও থানা পর্যায়ের ১১২ নির্বাচন কর্মকর্তাকে বদলি
  • স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় এনসিপির কমিটি গঠন
  • ৯ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
  • বাংলাদেশিদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো শিলিগুড়ির হোটেল মালিকরা
  • নেপালে বাস দুর্ঘটনায় ব্রিটিশ নাগরিকসহ নিহত ১৯
  • হাইকোর্টের ২ বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ
  • ৩ সচিবকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন
  • আজ মঙ্গলবার, ১০ ফাল্গুন, ১৪৩২ | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    তারাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়িদের ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা

    এনামুল হক দুখু, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৬ পিএম
    এনামুল হক দুখু, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৬ পিএম

    তারাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়িদের ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা

    এনামুল হক দুখু, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৬ পিএম

    রংপুরের তারাগঞ্জ উপজেলায় রমজান উপলক্ষে তারাগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬ ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


    সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।


    অভিযান চলাকালে বিভিন্ন দোকানে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় অর্থদণ্ড দেওয়া হয়। এ ছাড়া গরুর মাংসের দোকানে প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সনদ ছাড়া গরু জবাই করায় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর সংশ্লিষ্ট ধারায় জরিমানা করা হয়।


    উক্ত দুই আইনে মোট ১৬টি মামলায় সর্বমোট ২৩,০০০ (তেইশ হাজার) টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। বাজার মনিটরিং কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইফতেখারুল ইসলাম এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়োজিত থানা পুলিশ সদস্যরা।


    ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেন। দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…