এইমাত্র
  • বাংলাদেশিদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো শিলিগুড়ির হোটেল মালিকরা
  • নেপালে বাস দুর্ঘটনায় ব্রিটিশ নাগরিকসহ নিহত ১৯
  • হাইকোর্টের ২ বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ
  • ৩ সচিবকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন
  • ইতিহাসে সর্বকনিষ্ঠ ও প্রথম সমকামী প্রধানমন্ত্রী পেল নেদারল্যান্ডস
  • নামি দামি দোকান নয়, ফুটপাতের ইফতারেই ভরসা স্বল্প আয়ের মানুষের
  • নিকলীতে নিখোঁজের ৭ দিন পর ডোবায় মিলল নারীর অর্ধগলিত মরদেহ
  • সিরাজদিখানে স্বাস্থ্য কমপ্লেক্সে এমপির হঠাৎ পরিদর্শন
  • নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, বাবা–ছেলেসহ নিহত ৫
  • বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কমিশন গঠন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আজ সোমবার, ১০ ফাল্গুন, ১৪৩২ | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    নেপালে বাস দুর্ঘটনায় ব্রিটিশ নাগরিকসহ নিহত ১৯

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৬ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৬ পিএম

    নেপালে বাস দুর্ঘটনায় ব্রিটিশ নাগরিকসহ নিহত ১৯

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৬ পিএম


    নেপালে বাস দুর্ঘটনায় ব্রিটিশ নাগরিক নিহতসহ ১৯ জন নিহত হয়েছে বলে দেশটির পুলিশ জানিয়েছে। নিহতদের মধ্যে একজন ২৪ বছর বয়সী ব্রিটিশ নাগরিক রয়েছেন।


    পর্যটকদের বহনকারী বাসটি রাজধানী কাঠমাণ্ডুতে যাচ্ছিল। সোমবার ভোরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দেশটির মধ্যাঞ্চলীয় ধাদিং জেলার ত্রিশুলি নদীর তীরে ২০০ মিটার দূরে পড়ে যায়।


    বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বাসে চালকসহ ৪৪ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে মধ্যে ২৫ জন আহত হয়েছেন। বাসটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র পোখরা থেকে রাজধানী কাঠমান্ডুতে যাচ্ছিল। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ঘটনার কারণ তদন্ত করছে।


    নেপালী পুলিশ জানিয়েছে, তারা এখন পর্যন্ত নিহতদের মধ্যে নয়জনকে শনাক্ত করেছে। আহতদের মধ্যে একজন চীনা নাগরিক এবং একজন নিউজিল্যান্ডের নাগরিক রয়েছেন। আহতদের সকলকে রাজধানীর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে তারা জানিয়েছে। 


    পুলিশের মুখপাত্র অবিনারায়ণ কাফলে জানিয়েছেন, ঘটনাস্থলেই ১৭ জন মারা গেছেন, পরে চিকিৎসাধীন অবস্থায় আরো দুজন মারা গেছেন।


    নেপালে সড়ক দুর্ঘটনা তুলনামূলকভাবে সাধারণ।  দুর্বল রাস্তা রক্ষণাবেক্ষণ এবং পাহাড়ি এলাকায় সরু পথের কালে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে।

    ২০২৪ সালে পোখরা থেকে কাঠমান্ডুগামী একটি বাস তানাহুন জেলার মার্স্যাংদি নদীতে পড়ে যাওয়ার পর কমপক্ষে ১৪ জন মারা যান।


    সূত্র : বিবিসি


    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…