এইমাত্র
  • আগের পোশাকে ফিরতে চায় পুলিশ
  • বান্দরবানে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি, নিহত ১
  • ‘ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা’
  • উপজেলা ও থানা পর্যায়ের ১১২ নির্বাচন কর্মকর্তাকে বদলি
  • স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় এনসিপির কমিটি গঠন
  • ৯ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
  • বাংলাদেশিদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো শিলিগুড়ির হোটেল মালিকরা
  • নেপালে বাস দুর্ঘটনায় ব্রিটিশ নাগরিকসহ নিহত ১৯
  • হাইকোর্টের ২ বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ
  • ৩ সচিবকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন
  • আজ মঙ্গলবার, ১০ ফাল্গুন, ১৪৩২ | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    নারায়ণগঞ্জে হাসপাতাল দখল চেষ্টার পাল্টাপাল্টি অভিযোগ

    শিপন সিকদার, নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৭ পিএম
    শিপন সিকদার, নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৭ পিএম

    নারায়ণগঞ্জে হাসপাতাল দখল চেষ্টার পাল্টাপাল্টি অভিযোগ

    শিপন সিকদার, নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৭ পিএম

    নারায়ণগঞ্জে বিএনপির নাম ভাঙিয়ে শহরের ‘মেডিস্টার হসপিটাল অ্যান্ড রেনেসাঁ ল্যাব’ নামের একটি হাসপাতাল দখলের অভিযোগ উঠেছে।


    সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে হাসপাতালটির একাংশের মালিক ডা. লায়লা পারভীন বানু সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। তবে অপর পক্ষ তাঁর দাবিকে ‘মিথ্যা’ আখ্যা দিয়ে উল্টো ডা. লায়লা পারভীনের বিরুদ্ধে এককভাবে হাসপাতাল দখল চেষ্টার অভিযোগ এনেছে।


    সংবাদ সম্মেলনে ডা. লায়লা পারভীন বানু বলেন, “২৫ বছর ধরে আমি হাসপাতালটির প্রতিষ্ঠাতা ও মালিক হিসেবে চিকিৎসাসেবা প্রদান করে আসছি। কিন্তু গত চার মাস ধরে আমাকে কোনো লভ্যাংশ দেওয়া হচ্ছে না। আমাকে জোর করে হাসপাতাল থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং ভয় দেখাতে স্থানীয় বিএনপির নাম ব্যবহার করা হচ্ছে।”


    তিনি আরও বলেন, “ডা. জুবাইদা রহমানের আত্মীয় পরিচয় ব্যবহার করে আমাকে মানসিক চাপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যাতে আমি তাঁদের ভুয়া দাবিগুলো মেনে নিই। এ বিষয়ে আমি থানায় গিয়েছি এবং অনলাইনে জিডিও করেছি। প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেও আমি কোনো কার্যকর সুরক্ষা পাইনি। তাই আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের ব্যবস্থা গ্রহণের আবেদন করছি।”


    তবে অভিযোগ অস্বীকার করে মেডিস্টার হসপিটাল অ্যান্ড রেনেসাঁ ল্যাবের ডিরেক্টর মো. গোলাম মোস্তফা টিপু বলেন, “ডা. লায়লা পারভীন বানু সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করছেন। বরং তিনি ও তাঁর ছেলেরা জোর করে হাসপাতাল ভাঙচুর করে দখলে নেওয়ার চেষ্টা করছেন।”


    এদিকে বিএনপির নাম ভাঙানো প্রসঙ্গে মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, “বিএনপির নাম কেউ ব্যবহার করছেন না। বরং ডা. লায়লা পারভীন বানুর ছেলেরা এককভাবে হাসপাতালের দখল নেওয়ার জন্য অন্যদের ওপর দোষারোপ করছেন।”


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…