এইমাত্র
  • আগের পোশাকে ফিরতে চায় পুলিশ
  • বান্দরবানে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি, নিহত ১
  • ‘ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা’
  • উপজেলা ও থানা পর্যায়ের ১১২ নির্বাচন কর্মকর্তাকে বদলি
  • স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় এনসিপির কমিটি গঠন
  • ৯ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
  • বাংলাদেশিদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো শিলিগুড়ির হোটেল মালিকরা
  • নেপালে বাস দুর্ঘটনায় ব্রিটিশ নাগরিকসহ নিহত ১৯
  • হাইকোর্টের ২ বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ
  • ৩ সচিবকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন
  • আজ মঙ্গলবার, ১০ ফাল্গুন, ১৪৩২ | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    চকরিয়ায় নালায় পড়ে শিশুর মৃত্যু

    মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২০ পিএম
    মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২০ পিএম

    চকরিয়ায় নালায় পড়ে শিশুর মৃত্যু

    মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২০ পিএম

    কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের মরণঘোনা এলাকায় সড়কের পাশে ডোবা নালায় পড়ে সাইফুল ইসলাম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।


    সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম ওই ইউনিয়নের পুরিত্যাখালী (৬ নম্বর ওয়ার্ড) এলাকার দিনমজুর সেলিমের ছেলে।


    স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের রাস্তায় পানি চলাচলের নালার পাশে খেলার সময় অসাবধানতাবশত পা পিছলে পানিতে পড়ে যায় সাইফুল। পরে স্থানীয় লোকজন হাঁটার সময় শিশুটির মরদেহ ভাসতে দেখে চিৎকার করলে পরিবারের লোকজন ছুটে আসে। নালা থেকে উদ্ধার করে তাকে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। ছোট্ট সাইফুলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


    চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…