এইমাত্র
  • আগের পোশাকে ফিরতে চায় পুলিশ
  • বান্দরবানে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি, নিহত ১
  • ‘ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা’
  • উপজেলা ও থানা পর্যায়ের ১১২ নির্বাচন কর্মকর্তাকে বদলি
  • স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় এনসিপির কমিটি গঠন
  • ৯ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
  • বাংলাদেশিদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো শিলিগুড়ির হোটেল মালিকরা
  • নেপালে বাস দুর্ঘটনায় ব্রিটিশ নাগরিকসহ নিহত ১৯
  • হাইকোর্টের ২ বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ
  • ৩ সচিবকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন
  • আজ মঙ্গলবার, ১০ ফাল্গুন, ১৪৩২ | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ফুলবাড়ীতে পচা মাংস বিক্রির দায়ে কসাইকে জরিমানা ও কারাদণ্ড

    অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৪ পিএম
    অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৪ পিএম

    ফুলবাড়ীতে পচা মাংস বিক্রির দায়ে কসাইকে জরিমানা ও কারাদণ্ড

    অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৪ পিএম

    কুড়িগ্রামের ফুলবাড়ীতে পচা গরুর মাংস বিক্রির অভিযোগে ইকরামুল হক নামে এক মাংস বিক্রেতাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।


    সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ফুলবাড়ী বাজারে এই আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন। দণ্ডপ্রাপ্ত ইকরামুল হক উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামের ওমর আলীর ছেলে।


    অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন গোলাম মওদুদ আহমেদ ও ফুলবাড়ী থানা পুলিশের সদস্যরা।


    জানা গেছে, বিকেল সাড়ে ৪টার দিকে ফুলবাড়ী বাজারে পচা গরুর মাংস বিক্রির সময় কসাই একরামুল হককে হাতেনাতে আটক করে স্থানীয় জনতা। এরপর তারা পুলিশ ও উপজেলা প্রশাসনকে খবর দিলে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে উপস্থিত হন। পচা মাংস বিক্রির সত্যতা পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই মাংস বিক্রেতাকে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করা হয়।


    পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভেটেরিনারি সার্জনের উপস্থিতিতে জব্দকৃত পচা মাংস জনসম্মুখে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।


    ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পচা মাংস বিক্রির অভিযোগে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়। অভিযুক্ত ব্যক্তি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন। রমজান মাসে জনস্বাস্থ্যের ক্ষতি করে এমন কোনো কার্যক্রম বরদাস্ত করা হবে না এবং এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…