এইমাত্র
  • ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান
  • এবার বাংলাদেশ ব্যাংকের ৪ পরিচালককে বদলি
  • ২০২৫ সালে রেকর্ড ১২৯ সাংবাদিক নিহত
  • যুক্তরাষ্ট্রে আঘাত হানার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: ট্রাম্প
  • বোমা হামলায় জড়িত থাকার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক গোয়েন্দা প্রধান গ্রেপ্তার
  • পদত্যাগ করিনি, তবে শুনেছি আমি আর নেই: আহসান এইচ মনসুর
  • বিএনপি নেতার বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • প্রতিবেদনের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, অভিযুক্ত ছাত্রদল নেতা
  • সখীপুরে ভিনদেশি ক্যাপসিকাম চাষে স্বপ্ন বুনছেন জয়নাল আবেদীন
  • ভোলায় মায়ের কোল থেকে ৩ মাসের শিশু চুরি
  • আজ বুধবার, ১২ ফাল্গুন, ১৪৩২ | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    বোমা হামলায় জড়িত থাকার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক গোয়েন্দা প্রধান গ্রেপ্তার

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৩ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৩ পিএম

    বোমা হামলায় জড়িত থাকার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক গোয়েন্দা প্রধান গ্রেপ্তার

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৩ পিএম


    শ্রীলঙ্কায় ইস্টার সানডেতে ভয়াবহ সিরিজ বোমা হামলায় জড়িত থাকার অভিযোগে দেশটির সাবেক গোয়েন্দা প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সুরেশ সাল্লেকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে দেশটির অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাকে হেফাজতে নেয়।


    সিআইডির এক কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘ইস্টার সানডে হামলার ষড়যন্ত্র, সহায়তা ও মদদের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’ ২০১৯ সালের ২১ এপ্রিল ইস্টার সানডের সকালে প্রায় একই সময়ে ছয়টি স্থানে বোমা বিস্ফোরণ ঘটে। হামলার লক্ষ্য ছিল তিনটি গির্জা ও তিনটি বিলাসবহুল হোটেল। এতে শত শত মানুষ আহত হন এবং ৪৫ জন বিদেশিসহ বহু প্রাণহানি ঘটে। এ হামলার পর শ্রীলঙ্কার পর্যটনখাত মারাত্মক ধাক্কা খায় এবং অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়ে। খবর আল জাজিরার।


    তৎকালীন সরকার একটি স্থানীয় সশস্ত্র গোষ্ঠীর ওপর দায় চাপালেও গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। ২০২৩ সালে ব্রিটিশ সংবাদমাধ্যম চ্যানেল-৪ এক প্রতিবেদনে দাবি করে, হামলার আগে সুরেশ সাল্লে হামলাকারীদের সঙ্গে বৈঠক করেছিলেন। উল্লেখ্য, হামলার আগে ভারতীয় গোয়েন্দা সংস্থা সম্ভাব্য হামলার বিষয়ে সতর্কবার্তা দিলেও তা উপেক্ষিত হয়েছিল।

     

    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…