এইমাত্র
  • আমেনা হত্যা: ২৪ ঘণ্টা পার না হতেই প্রধান আসামি নূরা গ্রেপ্তার
  • শাহজালালে প্রায় ৪ কোটি টাকার বৈদেশিক মুদ্রাসহ আটক ২
  • ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • অনুমতি ছাড়া শিক্ষকরা অন্য পেশায় যুক্ত থাকলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
  • নিজ নাগরিকদের দ্রুত ইসরাইল ছাড়তে যুক্তরাষ্ট্রের নির্দেশ
  • জনগণের কল্যাণে কাজ করছে বিএনপি সরকার, আস্থা রাখুন: প্রতিমন্ত্রী টুকু
  • অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
  • স্বভাব-চরিত্র না বদলালে স্থানীয় নির্বাচনেও মানুষ জবাব দেবে: নুরুল হক নূর
  • নরসিংদীর ঘটনার প্রতিবাদে উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয়
  • কক্সবাজারে ১২ লাখ টাকায় ‘প্রক্সি’ দিয়ে প্রাথমিকের শিক্ষক নিয়োগের অভিযোগ
  • আজ শনিবার, ১৪ ফাল্গুন, ১৪৩২ | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
    লাইফস্টাইল

    ইফতারে রাখতে পারেন সুস্বাদু পানীয় লাবান

    লাইফস্টাইল ডেস্ক প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৩ এএম
    লাইফস্টাইল ডেস্ক প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৩ এএম

    ইফতারে রাখতে পারেন সুস্বাদু পানীয় লাবান

    লাইফস্টাইল ডেস্ক প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৩ এএম
    ছবি: সংগৃহীত

    সৌদি আরব ও তুরস্কের  সুস্বাদু  পানীয় লাবান। রোজা রাখার পর ইফতারে অনেকেই এ পানীয়কে প্রাধান্য দেন । আপনিও যদি সে তালিকায় থাকেন তাহলে ইফতারে সহজেই ক্লান্তি দূর করতে এখন থেকে বাড়িতেই ঝটপট তৈরি করতে পারেন বিখ্যাত এ পানীয়।

    গরমের মধ্যে নিজেকে সুস্থ রাখতে ইফতারে খেতে পারেন তুরস্ক ও সৌদি আরবের সুস্বাদু পানীয় লাবান। 

    মাত্র কয়েকটি উপাদানে ইফতারের জন্য বানিয়ে ফেলতে পারেন এ পানীয়। চলুন জেনে নেই, সুস্বাদু এ পানীয় তৈরি করার নিয়ম। 

    উপকরণ: লাবান তৈরি করতে লাগবে টক দই, চিনি, লবণ, কাঠবাদাম অথবা পুদিনা পাতা এবং জাফরান।

    এই ৫টি উপাদান দিয়ে সুস্বাদু লাবান তৈরি করতে পারেন। চাইলে লাবান তৈরিতে জাফরান বাদ দিতে পারেন।

    তৈরির নিয়ম: একটি পাত্রে টকদই নিয়ে এর সঙ্গে প্রথমে চিনি দিন। ভালোভাবে নাড়ার পর এতে লবণ দিয়ে  টক দইয়ের সঙ্গে মেশান। কিছুক্ষন নাড়াচাড়া করার কারণে টক দইয়ে একটি ক্রিমিভাব চলে আসবে। 

    তরল মিশ্রণটি গ্লাসে ঢেলে নিন। বেশি ঘন মনে হলে অল্প পানি মেশাতে পারেন।

    মনে রাখবেন, পানি মেশালে লাবানের স্বাদ কমতে শুরু করে আর ক্রিমিভাব চলে যায়। তাই যতটা সম্ভব কম পানি ব্যবহার করবেন। এবার পরিবেশনের জন্য ওপরে কাঠবাদাম কুচি অথবা পুদিনা পাতা এবং একটি জাফরান পাপড়ি দিয়ে দিন। ব্যাস, তৈরি হয়ে গেল সুস্বাদু পানীয় লাবান।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…