এইমাত্র
  • আমেনা হত্যা: ২৪ ঘণ্টা পার না হতেই প্রধান আসামি নূরা গ্রেপ্তার
  • শাহজালালে প্রায় ৪ কোটি টাকার বৈদেশিক মুদ্রাসহ আটক ২
  • ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • অনুমতি ছাড়া শিক্ষকরা অন্য পেশায় যুক্ত থাকলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
  • নিজ নাগরিকদের দ্রুত ইসরাইল ছাড়তে যুক্তরাষ্ট্রের নির্দেশ
  • জনগণের কল্যাণে কাজ করছে বিএনপি সরকার, আস্থা রাখুন: প্রতিমন্ত্রী টুকু
  • অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
  • স্বভাব-চরিত্র না বদলালে স্থানীয় নির্বাচনেও মানুষ জবাব দেবে: নুরুল হক নূর
  • নরসিংদীর ঘটনার প্রতিবাদে উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয়
  • কক্সবাজারে ১২ লাখ টাকায় ‘প্রক্সি’ দিয়ে প্রাথমিকের শিক্ষক নিয়োগের অভিযোগ
  • আজ শনিবার, ১৪ ফাল্গুন, ১৪৩২ | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    আমেনা হত্যা: ২৪ ঘণ্টা পার না হতেই প্রধান আসামি নূরা গ্রেপ্তার

    নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধি প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫২ পিএম
    নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধি প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫২ পিএম

    আমেনা হত্যা: ২৪ ঘণ্টা পার না হতেই প্রধান আসামি নূরা গ্রেপ্তার

    নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধি প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫২ পিএম

    নরসিংদীর মাধবদীতে কিশোরী আমেনাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রধান আসামি নোরা সহ আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলে নূর মোহাম্মদ ওরফে নূরা ও হজরত।

    শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে গাজীপুরের মাওনা ও ময়মনসিংহের গৌরিপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক।

    এর আগে শুক্রবার দুপুরে ঢাকা রেঞ্জ পুলিশের ডিআইজি রেজাউল করিম মল্লিক পাঁচ আসামি গ্রেপ্তারের তথ্য দেন। এ নিয়ে এ হত্যা মামলার মোট নয় আসামির মধ্যে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    এদিকে এ ঘটনার জেরে গ্রেপ্তার আহম্মদ আলী দেওয়ানকে ইউনিয়ন বিএনপির সহসভাপতির পদ থেকে বহিষ্কার করেছে সদর উপজেলা বিএনপি। শুক্রবার রাত ১০টার দিকে সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেনের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

    পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়,  প্রায় দুই সপ্তাহ আগে স্থানীয় যুবক নূর মোহাম্মদ ওরফে নূরার নেতৃত্বে ছয়জন আমেনাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্যসহ কয়েকজন বিচার করার দায়িত্ব নেন। তবে অভিযোগ রয়েছে, চার ধর্ষকের কাছ থেকে আট হাজার টাকা নিয়ে ভূক্তভোগি পরিবার দেয় বিএনপি নেতা আহম্মদ আলী, এই প্রহসন দেখিয়ে অভিযুক্তদের সঙ্গে আপস করে মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ করা হয় এবং ঘটনাটি ধামাচাপা দেওয়ার পরিকল্পনা করেন। পাশাপাশি ভুক্তভোগীর পরিবারকে গ্রাম ছাড়তে চাপ দেওয়া হয়।

    অভিযোগ রয়েছে, ঘটনার বিচার না হওয়ায় অভিযুক্তরা আরও বেপরোয়া হয়ে ওঠেন। গত বুধবার তাঁরা আমেনাকে তাঁর বাবার সামনে থেকে তুলে নিয়ে যান। পরদিন সকালে কোতোয়ালীরচর দড়িকান্দী এলাকায় শরিষা ক্ষেত থেকে পুলিশ কিশোরী আমেনার মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠায়। পরে আজ শুক্রবার দুপুরে ময়না তদন্ত শেষে পরিবারের নিকট মরদেহ বুঝিয়ে দেয় পুলিশ। তারা পারিবাবির লাশ দাফন করেন।

    বৃহস্পতিবার রাতে নিহতের মা বাদী হয়ে মাধবদী থানায় নয়জনকে আসামি করে মামলা করেন। এ ঘটনায় সাবেক ইউপি সদস্যসহ এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    এদিকে আমেনা হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসি এবং বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শুক্রবার বাদ জুমা মাধবদী বাজার বড় মসজিদ থেকে মুসল্লিরা বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। নরসিংদী শহরেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…