এইমাত্র
  • আমেনা হত্যা: ২৪ ঘণ্টা পার না হতেই প্রধান আসামি নূরা গ্রেপ্তার
  • শাহজালালে প্রায় ৪ কোটি টাকার বৈদেশিক মুদ্রাসহ আটক ২
  • ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • অনুমতি ছাড়া শিক্ষকরা অন্য পেশায় যুক্ত থাকলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
  • নিজ নাগরিকদের দ্রুত ইসরাইল ছাড়তে যুক্তরাষ্ট্রের নির্দেশ
  • জনগণের কল্যাণে কাজ করছে বিএনপি সরকার, আস্থা রাখুন: প্রতিমন্ত্রী টুকু
  • অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
  • স্বভাব-চরিত্র না বদলালে স্থানীয় নির্বাচনেও মানুষ জবাব দেবে: নুরুল হক নূর
  • নরসিংদীর ঘটনার প্রতিবাদে উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয়
  • কক্সবাজারে ১২ লাখ টাকায় ‘প্রক্সি’ দিয়ে প্রাথমিকের শিক্ষক নিয়োগের অভিযোগ
  • আজ শনিবার, ১৪ ফাল্গুন, ১৪৩২ | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ভোলায় ৬ পা-বিশিষ্ট বাছুরের জন্ম, এলাকায় চাঞ্চল্য

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২০ পিএম
    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২০ পিএম

    ভোলায় ৬ পা-বিশিষ্ট বাছুরের জন্ম, এলাকায় চাঞ্চল্য

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২০ পিএম

    ভোলার লালমোহনে ছয় পা বিশিষ্ট একটি বাছুর গরুর জন্ম হয়েছে। এতে ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্বচর উমেদ গ্রামের সৌদি আরব প্রবাসী মো: মনির মিয়ার বাড়িতে ওই বাছুরটির জন্ম হয়।

    জন্মের পর দেখা যায়, বাছুরটির স্বাভাবিক চারটি পা থাকলেও ঘাড়ের কাছে অতিরিক্ত দু’টি পা রয়েছে। পরে খবরটি ছড়িয়ে পড়লে উৎসুক জনতা বাছুরটি একনজর দেখতে ভীড় করেন। 

    চিকিৎসকরা জানিয়েছেন, বাছুরটির ছয়টি পা হলেও সমস্যা নেই। সুস্থ ও স্বাভাবিকভাবেই বেড়ে উঠতে পারবে।

    গরুর মালিক মো: শাহাবুদ্দিন মিয়া বলেন, শুক্রবার সকালে তার গাভীটি একটি ছয় পা বিশিষ্ট বাছুরের জন্ম দেয়। স্বাভাবিক চারটি পা থাকলেও ঘাড়ের কাছে আরও দু'টি পা দেখা যায়। এমন বিরল প্রকৃতির বাছুর জন্ম দেয়ায় প্রথমে তিনি আতঙ্কিত হয়ে পরেন। পরে চিকিৎসক জানান, ছয় পা হওয়াতে বাছুরের বেড়ে উঠতে কোনো সমস্যা হবে না। বাছুরটি সুস্থ স্বাভাবিকভাবে চলাফেরা করছে।

    লালমোহন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভেটেরিনারি সার্জন) ডা: মো: গোলাম মোস্তফা জানান, এমন ঘটনা খুবই বিরল। এটা সচরাচর ঘটে না। তবে আশা করা যাচ্ছে, ছয় পা হলেও বাছুরটির কোনো সমস্যা হবে না। বাছুরটি কিছুটা বড় হলে অতিরিক্ত দু’টি পা অপারেশনের মাধ্যমে অপসারণ করা যেতে পারে।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…