এইমাত্র
  • আমেনা হত্যা: ২৪ ঘণ্টা পার না হতেই প্রধান আসামি নূরা গ্রেপ্তার
  • শাহজালালে প্রায় ৪ কোটি টাকার বৈদেশিক মুদ্রাসহ আটক ২
  • ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • অনুমতি ছাড়া শিক্ষকরা অন্য পেশায় যুক্ত থাকলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
  • নিজ নাগরিকদের দ্রুত ইসরাইল ছাড়তে যুক্তরাষ্ট্রের নির্দেশ
  • জনগণের কল্যাণে কাজ করছে বিএনপি সরকার, আস্থা রাখুন: প্রতিমন্ত্রী টুকু
  • অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
  • স্বভাব-চরিত্র না বদলালে স্থানীয় নির্বাচনেও মানুষ জবাব দেবে: নুরুল হক নূর
  • নরসিংদীর ঘটনার প্রতিবাদে উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয়
  • কক্সবাজারে ১২ লাখ টাকায় ‘প্রক্সি’ দিয়ে প্রাথমিকের শিক্ষক নিয়োগের অভিযোগ
  • আজ শনিবার, ১৪ ফাল্গুন, ১৪৩২ | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
    শিক্ষাঙ্গন

    নরসিংদীর ঘটনার প্রতিবাদে উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয়

    রবিউল আলম, ইবি প্রতিনিধি প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৩ পিএম
    রবিউল আলম, ইবি প্রতিনিধি প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৩ পিএম

    নরসিংদীর ঘটনার প্রতিবাদে উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয়

    রবিউল আলম, ইবি প্রতিনিধি প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৩ পিএম

    নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার ঘটনার প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।


    শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকে গিয়ে সমাবেশে মিলিত হয়।


    বিক্ষোভ চলাকালে ধর্ষণের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা সাম্প্রতিক ঘটনাগুলোর দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।


    সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাহাত আব্দুল্লাহ বলেন, ধর্ষণের ঘটনার বিচার নিশ্চিত করতে শিক্ষার্থীদের বারবার রাজপথে নামতে হচ্ছে, যা জাতির জন্য লজ্জাজনক। অপরাধীদের রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।


    আরেক শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা বাঁধন স্পর্শ নরসিংদীর ঘটনার উল্লেখ করে বলেন, ধর্ষণ ও নারী হত্যার মতো অপরাধের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। বিচারহীনতার সংস্কৃতি অব্যাহত থাকলে শিক্ষার্থীরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে বলেও তিনি সতর্ক করেন।


    বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসাইন বলেন, ধর্ষণের মতো গুরুতর অপরাধের বিচার নিশ্চিতে রাষ্ট্রকে আরও কার্যকর ভূমিকা নিতে হবে। অপরাধীদের রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা না করে দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি।


    সমাবেশে বক্তারা গণমাধ্যমের প্রতিও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এবং নারী নির্যাতনের ঘটনাগুলো গুরুত্বসহকারে তুলে ধরার দাবি করেন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…