এইমাত্র
  • আমেনা হত্যা: ২৪ ঘণ্টা পার না হতেই প্রধান আসামি নূরা গ্রেপ্তার
  • শাহজালালে প্রায় ৪ কোটি টাকার বৈদেশিক মুদ্রাসহ আটক ২
  • ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • অনুমতি ছাড়া শিক্ষকরা অন্য পেশায় যুক্ত থাকলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
  • নিজ নাগরিকদের দ্রুত ইসরাইল ছাড়তে যুক্তরাষ্ট্রের নির্দেশ
  • জনগণের কল্যাণে কাজ করছে বিএনপি সরকার, আস্থা রাখুন: প্রতিমন্ত্রী টুকু
  • অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
  • স্বভাব-চরিত্র না বদলালে স্থানীয় নির্বাচনেও মানুষ জবাব দেবে: নুরুল হক নূর
  • নরসিংদীর ঘটনার প্রতিবাদে উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয়
  • কক্সবাজারে ১২ লাখ টাকায় ‘প্রক্সি’ দিয়ে প্রাথমিকের শিক্ষক নিয়োগের অভিযোগ
  • আজ শনিবার, ১৪ ফাল্গুন, ১৪৩২ | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    গাজায় ইসরায়েলি ড্রোন হামলা, ৫ পুলিশ নিহত

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪০ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪০ পিএম

    গাজায় ইসরায়েলি ড্রোন হামলা, ৫ পুলিশ নিহত

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪০ পিএম

    গাজা উপত্যকার মধ্যাঞ্চল ও দক্ষিণে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত পাঁচজন ফিলিস্তিনি পুলিশ সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে মধ্য গাজার বুরেজ শরণার্থী শিবির এবং দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় পৃথক দুটি পুলিশ পোস্টে এই অতর্কিত হামলা চালানো হয়।

    গাজায় চলমান দুই বছরেরও বেশি সময় ধরে চলা বিধ্বংসী অভিযানের অংশ হিসেবে ইসরায়েল এই হামলা চালিয়েছে। খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আল-মাওয়াসি এলাকার আল-মাসলাখ মোড়ে একটি পুলিশ চেকপয়েন্টে ইসরায়েলি সামরিক হামলার পর তিনজনের মরদেহ এবং বেশ কয়েকজন আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। চিকিৎসকরা বলেন, আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। উল্লেখ্য, এই এলাকাটি ইসরায়েলি সামরিক নিয়ন্ত্রণের বাইরে ছিল।

    অন্যদিকে, মধ্য গাজার বুরেজ শরণার্থী শিবিরের প্রবেশমুখে একটি পুলিশ পোস্টে একই ধরনের ড্রোন হামলায় আরও দুজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

    হামাস এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, ইসরায়েল গত ১০ অক্টোবর থেকে প্রায় প্রতিদিন তথাকথিত যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। হামাস মুখপাত্র হাজেম কাসেম এক বিবৃতিতে বলেন, এই ক্রমবর্ধমান মৃত্যু ইসরায়েলের মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার প্রতি চরম অবজ্ঞা এবং শান্তি পরিষদের ভূমিকাকে অস্বীকার করারই প্রতিফলন।

    তিনি আরও বলেন, যুদ্ধের রূপ বা পদ্ধতিতে কিছুটা পরিবর্তন এলেও ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে তার নির্মূল অভিযান চালিয়ে যাচ্ছে। আশ্বাস প্রদানকারী রাষ্ট্রগুলো যুদ্ধ বন্ধের যে প্রতিশ্রুতি দিয়েছিল, বাস্তবে তার কোনো প্রতিফলন নেই।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…