ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। সামাজিক যোগাযোগমাধ্যমে সবসময়ই আলোচনায় থাকেন এই নায়িকা। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড ফেইসবুক পেইজে দুই সন্তানকে সঙ্গে নিয়ে একটি ছবি প্রকাশ করেছেন তিনি।
প্রকাশিত ছবিতে পরীমণিকে বোরকা পরিহিত অবস্থায় দেখা যায়। দুই সন্তানকে নিয়ে শান্ত ও স্বাভাবিক এক মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন এই অভিনেত্রী। ছবিটি পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, “হ্যাপি ফ্রাইডে, মাশাআল্লাহ।”
ছবিটি প্রকাশের পর ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। অনেকেই কমেন্টে ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন। কেউ কেউ তার নতুন লুকের প্রশংসাও করেন।
কমেন্টে এক ভক্ত লিখেছেন, ‘মাশাল্লাহ মা পরীর দুটো ডানা’। আরেকজন লিখেছেন, ‘পরীমণি মা হিসেবে অতুলনীয়’।
উল্লেখ্য, ব্যক্তিজীবন ও ক্যারিয়ারের নানা প্রসঙ্গেই প্রায়শই আলোচনায় থাকেন পরীমণি। সামাজিক মাধ্যমে সক্রিয় এই অভিনেত্রী নিয়মিতই নিজের ও সন্তানদের বিভিন্ন মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।
এইচএ