এইমাত্র
  • আমেনা হত্যা: ২৪ ঘণ্টা পার না হতেই প্রধান আসামি নূরা গ্রেপ্তার
  • শাহজালালে প্রায় ৪ কোটি টাকার বৈদেশিক মুদ্রাসহ আটক ২
  • ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • অনুমতি ছাড়া শিক্ষকরা অন্য পেশায় যুক্ত থাকলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
  • নিজ নাগরিকদের দ্রুত ইসরাইল ছাড়তে যুক্তরাষ্ট্রের নির্দেশ
  • জনগণের কল্যাণে কাজ করছে বিএনপি সরকার, আস্থা রাখুন: প্রতিমন্ত্রী টুকু
  • অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
  • স্বভাব-চরিত্র না বদলালে স্থানীয় নির্বাচনেও মানুষ জবাব দেবে: নুরুল হক নূর
  • নরসিংদীর ঘটনার প্রতিবাদে উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয়
  • কক্সবাজারে ১২ লাখ টাকায় ‘প্রক্সি’ দিয়ে প্রাথমিকের শিক্ষক নিয়োগের অভিযোগ
  • আজ শনিবার, ১৪ ফাল্গুন, ১৪৩২ | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    তারাগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প

    এনামুল হক দুখু, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৯ পিএম
    এনামুল হক দুখু, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৯ পিএম

    তারাগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প

    এনামুল হক দুখু, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৯ পিএম

    গরিব, দুস্থ ও অসহায় রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে রংপুরের তারাগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।


    শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে তারাগঞ্জ ও/এ কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম।


    আয়োজকরা জানান, প্রতি শুক্রবার এই ফ্রি চিকিৎসা ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে প্রদান করা হবে। বিশেষ করে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


    উদ্বোধন উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেন, “মানুষ মানুষের জন্য। মানুষের জন্য কিছু করতে পারাটাই আনন্দের বিষয়। আমি ইতিপূর্বে বদরগঞ্জে একটি ক্যাম্প চালু করেছি। আজ তারাগঞ্জবাসীর জন্যও এই চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করতে পেরে আমি আনন্দিত।”


    এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এলাকাবাসী এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিতভাবে এ কার্যক্রম চালু রাখার আহ্বান জানান।


    পরে সংসদ সদস্য তারাগঞ্জে নিখোঁজ হয়ে হত্যাকাণ্ডের শিকার ইলেকট্রিশিয়ান মনজুরুলের অনন্তপুর গ্রামের বাড়িতে যান। সেখানে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং গভীর সমবেদনা জানান।


    তিনি বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার বিষয়ে তিনি প্রশাসনের সঙ্গে কথা বলবেন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…