এইমাত্র
  • আমেনা হত্যা: ২৪ ঘণ্টা পার না হতেই প্রধান আসামি নূরা গ্রেপ্তার
  • শাহজালালে প্রায় ৪ কোটি টাকার বৈদেশিক মুদ্রাসহ আটক ২
  • ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • অনুমতি ছাড়া শিক্ষকরা অন্য পেশায় যুক্ত থাকলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
  • নিজ নাগরিকদের দ্রুত ইসরাইল ছাড়তে যুক্তরাষ্ট্রের নির্দেশ
  • জনগণের কল্যাণে কাজ করছে বিএনপি সরকার, আস্থা রাখুন: প্রতিমন্ত্রী টুকু
  • অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
  • স্বভাব-চরিত্র না বদলালে স্থানীয় নির্বাচনেও মানুষ জবাব দেবে: নুরুল হক নূর
  • নরসিংদীর ঘটনার প্রতিবাদে উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয়
  • কক্সবাজারে ১২ লাখ টাকায় ‘প্রক্সি’ দিয়ে প্রাথমিকের শিক্ষক নিয়োগের অভিযোগ
  • আজ শনিবার, ১৪ ফাল্গুন, ১৪৩২ | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    হাসপাতালের বেডে কাতরাচ্ছেন অজ্ঞাত বৃদ্ধা

    মাহাবুবুর রহমান মিঠুন, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৯ পিএম
    মাহাবুবুর রহমান মিঠুন, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৯ পিএম

    হাসপাতালের বেডে কাতরাচ্ছেন অজ্ঞাত বৃদ্ধা

    মাহাবুবুর রহমান মিঠুন, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৯ পিএম

    সড়ক দুর্ঘটনায় ক্ষত-বিক্ষত শরীর নিয়ে মুমূর্ষু অবস্থায় পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেডে কাতরাচ্ছেন ৮০ বছরের এক অজ্ঞাত বৃদ্ধা। প্রাথমিক চিকিৎসা দিয়ে অজ্ঞাতপরিচয়ের ওই বৃদ্ধাকে হাসপাতালের পরিত্যক্ত একটি বেডে ফেলে রাখা হয়েছে।


    হাসপাতাল থেকে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর মিজানুর রহমান নামে এক রিকশাচালক ওই বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু তার কোন পরিচয় পাওয়া যায়নি। এরপর জরুরি বিভাগ থেকে ওই বৃদ্ধার প্রাথমিক চিকিৎসা শেষে নারী ওয়ার্ডে স্যালাইন দিয়ে রাখা হয়েছ। ঈশ্বরদী-কুষ্টিয়া আঞ্চলিক সড়কের ভেলুপাড়া মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় ওই বৃদ্ধা গুরুতর আহত অবস্থায় সড়কের উপর পড়ে ছিলেন।


    রিকশচালক মিজানুর রহমান বলেন, ‘সড়ক দূর্ঘটনায় আহত হয়ে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নতুনহাটের দিকে যাওয়ার পথে ভেলুপাড়া মোড় এলাকায় সড়কের উপর পড়ে থাকতে দেখে তাকে হাসপাতালে নিয়ে আসি। তার পরিচয় জানা যায়নি।’


    স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকা মোছাঃ নাসরিন আক্তার জানান, অজ্ঞাত রোগীদের চিকিৎসাসেবার দায়িত্ব হাসপাতালের সমাজসেবা বিভাগ পালন করে থাকে। ইতোমধ্যে তাকে স্যালাইনসহ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 


    ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. আলী এহসান বলেন, সড়ক দূর্ঘটনায় আহত অবস্থায় এক অজ্ঞাত বৃদ্ধা হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার পরিচয় জানা সম্ভব হয়নি তবে প্রশাসনকে অবগত করে তার পরিবারের সন্ধান পাওয়ার চেষ্টা করা হচ্ছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…