রংপুর বিভাগের গ্রাম পুলিশরা ১৯ গ্রেডের দাবি নিয়ে দেখা করেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুম্মার নামাজ শেষে নিজ বাসভবনের সামনে দাড়িয়ে থাকা গ্রামপুলিশদের স্মারক লিপি গ্রহণ করে মন্ত্রী জানান, দাবিগুলো সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখা হবে। এ সময় সবাইকে ধৈর্য্য ধরার পরামর্শ দেন।
গ্রামপুলিশদের কেন্দ্রীয় মহাসচিব এম এ নাসের বলেন, ‘মন্ত্রী মহোদয় আমাদের দীর্ঘ সময়ের আন্দোলন সংগ্রামের কথা জানেন। রংপুর বিভাগের সব গ্রাম পুলিশের প্রতিনিধিরা তার নিকট আমাদের বেতন ১৯ গ্রেডে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছি। তিনি আশ্বস্ত করেছেন, আমরা খুব খুশি।’
তিনি আরও বলেন, ‘গ্রামপুলিশরা মানবেতর জীবন যাপন করছে। অল্প টাকা বেতন, তাও সরকারিভাবে অর্ধেক, বেসরকারিভাবে অর্ধেক। এমন কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আমরা স্বাভাবিকভাবে ফিরতে চাই। দেশের উন্নয়নে কাজে নিজেদের নিয়োজিত করতে চাই।’
সরকার গঠনের পর তিনদিনের সরকারি সফরে নিজ নির্বাচনী এলাকায় এসেছেন এলজিআরডি মন্ত্রী। মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন দিয়ে নিজ এলাকায় কার্যক্রম শুরু করেন তিনি।
এরপর বিকেলে ইএসডিও এর আয়োজনে ইফতার মাহফিল অংশ নেবেন। শনিবার সকালে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও বিকেলে জেলা বিএনপি মির্জা রুহুল আমিন স্মৃতি সংসদের আয়োজনে ইফতার মাহফিলে যোগ দেবেন তিনি। পরদিন সকালে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেবেন।
ইখা