এইমাত্র
  • আমেনা হত্যা: ২৪ ঘণ্টা পার না হতেই প্রধান আসামি নূরা গ্রেপ্তার
  • শাহজালালে প্রায় ৪ কোটি টাকার বৈদেশিক মুদ্রাসহ আটক ২
  • ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • অনুমতি ছাড়া শিক্ষকরা অন্য পেশায় যুক্ত থাকলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
  • নিজ নাগরিকদের দ্রুত ইসরাইল ছাড়তে যুক্তরাষ্ট্রের নির্দেশ
  • জনগণের কল্যাণে কাজ করছে বিএনপি সরকার, আস্থা রাখুন: প্রতিমন্ত্রী টুকু
  • অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
  • স্বভাব-চরিত্র না বদলালে স্থানীয় নির্বাচনেও মানুষ জবাব দেবে: নুরুল হক নূর
  • নরসিংদীর ঘটনার প্রতিবাদে উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয়
  • কক্সবাজারে ১২ লাখ টাকায় ‘প্রক্সি’ দিয়ে প্রাথমিকের শিক্ষক নিয়োগের অভিযোগ
  • আজ শনিবার, ১৪ ফাল্গুন, ১৪৩২ | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    বিমানের ভাড়া কমাতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী মিল্লাত

    আবদুল লতিফ লায়ন, জামালপুর প্রতিনিধি প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৮ পিএম
    আবদুল লতিফ লায়ন, জামালপুর প্রতিনিধি প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৮ পিএম

    বিমানের ভাড়া কমাতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী মিল্লাত

    আবদুল লতিফ লায়ন, জামালপুর প্রতিনিধি প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৮ পিএম

    বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, হজযাত্রীদের বিমান ভাড়া ও টিকিটের মূল্য কমাতে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।


    শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।


    প্রতিমন্ত্রী বলেন, একসময় রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। পরবর্তীতে এর আর্থিক ক্ষতির কারণগুলো বিশ্লেষণ করা হয়েছে। সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠানটিকে লাভজনক করার পাশাপাশি বিমান ভাড়া কমানো সম্ভব বলে সরকার মনে করছে।


    তিনি আরও বলেন, সবার আন্তরিকতা থাকলে বিমানের টিকিট সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনা সম্ভব। সে লক্ষ্যেই সরকার কাজ করছে।


    প্রতিমন্ত্রী জানান, দেশের কয়েকটি বিমানবন্দর বর্তমানে বন্ধ রয়েছে, যেগুলো অতীতে বিভিন্ন কারণে কার্যক্রমহীন হয়ে পড়ে। ঠাকুরগাঁও, নীলফামারী ও বগুড়ার বিমানবন্দর পুনরায় চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। ভবিষ্যতে নতুন কোনো বিভাগে বিমানবন্দর স্থাপনের উদ্যোগ নেওয়া হলে ময়মনসিংহকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।


    এ সময় সাংবাদিক নাদিম হত্যা মামলার অগ্রগতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, মামলাটির বিচার কার্যক্রম এগিয়ে নিতে সরকার আন্তরিক এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।


    মতবিনিময় সভায় জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা প্রশাসক মো. ইউসুফ আলী, পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…