এইমাত্র
  • ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত, মরদেহ উদ্ধারের দাবি
  • বিশ্ব তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পথ ‘হরমুজ প্রণালী’ বন্ধ করে দিল ইরান
  • ইরানে হামলা ‘অবৈধ’: মার্কিন সিনেটর
  • যুক্তরাষ্ট্র-ইরানের সংঘাতের নিন্দা জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের
  • দুবাইয়ে দফায় দফায় বিস্ফোরণ, আগুন
  • জর্ডানেও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: আম্মানে ভবন ক্ষতিগ্রস্ত
  • আবুধাবি, দোহা ও মানামায় দফায় দফায় বিস্ফোরণ
  • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানে হামলা বন্ধ করতে বলল রাশিয়া
  • ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত
  • হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস
  • আজ রবিবার, ১৬ ফাল্গুন, ১৪৩২ | ১ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    তারাগঞ্জে খুন হওয়া ইলেকট্রিশিয়ান মঞ্জুরুল ইসলামের মোটরসাইকেল উদ্ধার

    এনামুল হক দুখু, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩০ পিএম
    এনামুল হক দুখু, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩০ পিএম

    তারাগঞ্জে খুন হওয়া ইলেকট্রিশিয়ান মঞ্জুরুল ইসলামের মোটরসাইকেল উদ্ধার

    এনামুল হক দুখু, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩০ পিএম

    রংপুরের তারাগঞ্জ উপজেলায় মাটিতে পুতে রাখা সেই উদ্ধার হওয়া লাশ মঞ্জুরুল ইসলামের (৪৮) ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করেছে তারাগঞ্জ থানা পুলিশ।


    শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯ টার সময় উপজেলার কুর্শা ইউনিয়নের  তারাগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের ৫০০ গজ দূরে একটি বাগান থেকে ওই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। 


    স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯ টার সময় ওই এলাকার এক ধান চাষী নিজের ধানখেত দেখার জন্য যান। নিজ ধানখেত দেখার সময় তিনি ধানখেতের পাশে একটি বাগানে ওই মোটরসাইকেলটি পরে থাকতে দেখেন। পরে থানা পুলিশকে জানালে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। 


    উল্লেখ্য, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাড়ি থেকে কাজের সন্ধানে বের হয়ে আর বাড়িতে ফিরেননি ওই ইলেকট্রিশিয়ান মনজুরুল ইসলাম। অনেক খোঁজাখুঁজির পরে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলার কুর্শা ইউনিয়নের রামপুরা মাজারের কাছে আলু খেত থেকে মাটি দিয়ে ঢেঁকে রাখা লাশ উদ্ধার করে থানা পুলিশ। মনজুরুল পেশায় একজন ইলেকট্রিশিয়ান ছিলেন। তার বাড়ি উপজেলার কুর্শা ইউনিয়নের অনন্তপুর গ্রামে। সে ওই গ্রামের ফরিজ উদ্দিনের ছেলে। 


    তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ওই এলাকার লোকজন আমাদের খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। মনজুরুলের পরিবারের লোকজন নিশ্চিত করেছে মোটরসাইকেলটি মনজুরুলের ব্যবহৃত।



    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…