ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের হামলার নিন্দা জানিয়েছে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য।
আজ শনিবার এক যৌথ বিবৃতিতে তারা এ নিন্দা জানায়।
বিবৃতিতে বলা হয়, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বলেন, “আমরা আঞ্চলিক স্থিতিশীলতা এবং বেসামরিক জীবনের সুরক্ষার প্রতি আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।”
তারা আরো জানান, আলোচনার প্রক্রিয়া পুনরায় শুরু করার প্রত্যাশা করছে।
সূত্র : আল জাজিরা
এবি