এইমাত্র
  • ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত, মরদেহ উদ্ধারের দাবি
  • বিশ্ব তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পথ ‘হরমুজ প্রণালী’ বন্ধ করে দিল ইরান
  • ইরানে হামলা ‘অবৈধ’: মার্কিন সিনেটর
  • যুক্তরাষ্ট্র-ইরানের সংঘাতের নিন্দা জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের
  • দুবাইয়ে দফায় দফায় বিস্ফোরণ, আগুন
  • জর্ডানেও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: আম্মানে ভবন ক্ষতিগ্রস্ত
  • আবুধাবি, দোহা ও মানামায় দফায় দফায় বিস্ফোরণ
  • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানে হামলা বন্ধ করতে বলল রাশিয়া
  • ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত
  • হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস
  • আজ রবিবার, ১৬ ফাল্গুন, ১৪৩২ | ১ মার্চ, ২০২৬
    আন্তর্জাতিক

    ইরানে হামলা ‘অবৈধ’: মার্কিন সিনেটর

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৪ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৪ পিএম

    ইরানে হামলা ‘অবৈধ’: মার্কিন সিনেটর

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৪ পিএম

    ইরানে ট্রাম্পের সামরিক হামলাকে ‘অবৈধ ও অসাংবিধানিক’ বলে মন্তব্য করেছেন মার্কিন সিনেটর এডওয়ার্ড জে. মার্কি। খবর আলজাজিরার।


    এক বিবৃতিতে মার্কি বলেন, এ হামলা কংগ্রেস অনুমোদিত নয়। এটি সমস্ত মার্কিনিদের জন্য বিপদ বয়ে আনবে। 


    ট্রাম্পের অবৈধ কর্মকাণ্ড একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি বাড়িয়ে দিয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, যা ওই অঞ্চলে থাকা মার্কিন সেনা ও বেসামরিক নাগরিকদের জন্য মারাত্মক হুমকি।


    মার্কি বলেন, ট্রাম্প ধারাবাহিকভাবে ইরানের পারমাণবিক হুমকি অতি আসন্ন উল্লেখ করে তা অতিরঞ্জিত করে দেখিয়েছেন। এমনকি (গত জুনে) তার অবৈধ ‘অপারেশন মিডনাইট হ্যামার’ হামলার সময় মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি ‘বিধ্বস্ত’ করা হয়েছে বলে দাবি করার পরও ইরানের হুমকি আসন্ন— এটা বলেই যাচ্ছেন ট্রাম্প।


    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…