যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানও পাল্টা জবাব দিতে শুরু করেছে। এর ফলে মধ্যপ্রাচ্যে তাই বিরাজ করছে অস্থিরতা। এমন বিপদেই আটকা পড়েছেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। সৌদি আরবে উমরাহ করতে গিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিতে শুরু করেছে ইরান। এর ফলে মধ্যপ্রাচ্য জুড়ে তৈরি হয়েছে অস্থিরতা। এমন কফিন পরিস্থিতিতে সৌদি আরবে উমরাহ করতে গিয়ে আটকা পড়েছেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
মুশফিক উমরাহ করার জন্য সৌদি আরবের মক্কায় গিয়েছিলেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকায় ফেরার কথা থাকলেও যুদ্ধ পরিস্থিতির কারণে সমস্ত ফ্লাইট স্থগিত থাকায় তিনি এখন জেদ্দার বিমানবন্দরে অবস্থান করছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মুশফিক একটি ফেসবুক পোস্টে লিখেন, সবাইকে আসসালামু আলাইকুম। আমি কয়েকদিন আগে উমরাহ হজের জন্য মক্কায় এসেছিলাম। আলহামদুলিল্লাহ, আমার হজ (উমরাহ) শেষ করেছি এবং আজ দুবাই হয়ে বাংলাদেশে ফেরার কথা ছিল। আমরা আজ সকালে জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে ফ্লাইটে রওয়ানা হয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধের কারণে সমস্ত ফ্লাইট জেদ্দায় ফিরে এসেছে। এখন আমি আরও হাজার হাজার যাত্রীর সঙ্গে জেদ্দা বিমানবন্দরে অবস্থান করছি। একমাত্র মহান আল্লাহই জানেন আমরা অন্যান্য বাংলাদেশিদের সঙ্গে কখন এবং কীভাবে ঢাকা পৌঁছাতে পারব। সবশেষে তিনি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
প্রসঙ্গত, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে ব্যাপক হামলা চালিয়েছে। রাজধানী তেহরানসহ কেরমানশাহ, লোরেস্তান, তাবরিজ, ইসফাহান ও কারাজ প্রদেশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এদিকে ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। হামলা শুরুর পরই ইসরায়েলের বিভিন্ন শহরে সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, নাগরিকদের হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশ অনুসরণ করার আহ্বান জানানো হচ্ছে।
ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৫৩ জন, আহত হয়েছেন আরও ৬০ জনের বেশি।
স্থানীয় কর্মকর্তা মোহাম্মদ রাদমেহর জানিয়েছেন, হামলার সময় বিদ্যালয় ভবনের ভেতরে প্রায় ১৭০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। নিহতদের অধিকাংশই কন্যাশিক্ষার্থী। উদ্ধারকাজ চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
এবি