এইমাত্র
  • ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত, মরদেহ উদ্ধারের দাবি
  • বিশ্ব তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পথ ‘হরমুজ প্রণালী’ বন্ধ করে দিল ইরান
  • ইরানে হামলা ‘অবৈধ’: মার্কিন সিনেটর
  • যুক্তরাষ্ট্র-ইরানের সংঘাতের নিন্দা জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের
  • দুবাইয়ে দফায় দফায় বিস্ফোরণ, আগুন
  • জর্ডানেও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: আম্মানে ভবন ক্ষতিগ্রস্ত
  • আবুধাবি, দোহা ও মানামায় দফায় দফায় বিস্ফোরণ
  • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানে হামলা বন্ধ করতে বলল রাশিয়া
  • ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত
  • হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস
  • আজ রবিবার, ১৬ ফাল্গুন, ১৪৩২ | ১ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    চকরিয়ায় বনবিভাগের অভিযানে মাদক কারবারিদের অবৈধ স্থাপনা উচ্ছেদ

    মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৫ পিএম
    মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৫ পিএম

    চকরিয়ায় বনবিভাগের অভিযানে মাদক কারবারিদের অবৈধ স্থাপনা উচ্ছেদ

    মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৫ পিএম

    কক্সবাজারের চকরিয়ায় সংরক্ষিত বনভূমিতে গড়ে ওঠা মাদক ও চোরাকারবারিদের বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বনবিভাগ। চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের চুনতি রেঞ্জের আওতাধীন বানিয়ারছড়া বনবিট ও হারবাং পুলিশ ফাঁড়ি যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।


    শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার বরইতলি ইউনিয়নের বানিয়ারছড়া পাহাড়তলী এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।


    সরেজমিনে দেখা যায়, বানিয়ারছড়া বনবিটের সংরক্ষিত বনভূমির একটি অংশে মাদক ও চোরাকারবারিরা দীর্ঘদিন ধরে অবৈধ স্থাপনা গড়ে তুলেছিল। গোপন খবরের ভিত্তিতে বানিয়ারছড়া বনবিট কর্মকর্তা মো. আনোয়ার হোসেন এবং হারবাং পুলিশ ফাঁড়ির এসআই মোফাজ্জলের নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান চালিয়ে এসব স্থাপনা গুঁড়িয়ে দেয়।


    অভিযান প্রসঙ্গে বানিয়ারছড়া বনবিট কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, "সংরক্ষিত বনভূমির ভেতরে কোনো ধরনের অবৈধ স্থাপনা কাম্য নয়। বনবিভাগ এ বিষয়ে অত্যন্ত কঠোর। বর্তমানে পুরো এলাকাটি দখলমুক্ত করা হয়েছে। যারা বনভূমি দখল ও মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।"


    এদিকে, বনবিভাগের জায়গা উদ্ধার এবং মাদক কারবারিদের আস্তানা উচ্ছেদ করায় স্থানীয় বাসিন্দারা বনবিভাগ ও পুলিশের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। বনবিভাগ জানিয়েছে, বনভূমি রক্ষায় এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।


    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…