এইমাত্র
  • ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত, মরদেহ উদ্ধারের দাবি
  • বিশ্ব তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পথ ‘হরমুজ প্রণালী’ বন্ধ করে দিল ইরান
  • ইরানে হামলা ‘অবৈধ’: মার্কিন সিনেটর
  • যুক্তরাষ্ট্র-ইরানের সংঘাতের নিন্দা জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের
  • দুবাইয়ে দফায় দফায় বিস্ফোরণ, আগুন
  • জর্ডানেও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: আম্মানে ভবন ক্ষতিগ্রস্ত
  • আবুধাবি, দোহা ও মানামায় দফায় দফায় বিস্ফোরণ
  • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানে হামলা বন্ধ করতে বলল রাশিয়া
  • ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত
  • হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস
  • আজ রবিবার, ১৬ ফাল্গুন, ১৪৩২ | ১ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    সাবেক উপদেষ্টাদের দুর্নীতি নিয়ে সময় নষ্ট করতে চায় না সরকার: মির্জা ফখরুল

    আল মামুন জীবন, ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০০ পিএম
    আল মামুন জীবন, ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০০ পিএম

    সাবেক উপদেষ্টাদের দুর্নীতি নিয়ে সময় নষ্ট করতে চায় না সরকার: মির্জা ফখরুল

    আল মামুন জীবন, ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০০ পিএম

    সাবেক উপদেষ্টাদের দুর্নীতির বিষয়ে সম্প্রতি গণমাধ্যমে ওঠা আলোচনা নিয়ে সরকার সময় নষ্ট করতে চায় না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


    শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।


    তিনি বলেন, "আমি ব্যক্তিগতভাবে মনে করি, পেছনে তাকানোর সময় এখন নেই। আমাদের লক্ষ্য কত দ্রুত দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমরা সত্যিকার অর্থে দেশকে একটি সমৃদ্ধ অর্থনীতিতে পরিণত করতে চাই এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে চাই। কেউ যদি দুর্নীতি করে থাকে, তবে সেটি দেখার জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) রয়েছে; তারা আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।"


    ঠাকুরগাঁওবাসীর জন্য সুসংবাদ দিয়ে মন্ত্রী জানান, ২০২৭ সালের মধ্যেই জেলায় একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপিত হবে। এছাড়া সীমান্ত এলাকায় মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর দেওয়া ‘ফ্যামিলি কার্ড’-এর পাইলট প্রকল্পের কাজও জেলায় সফলভাবে চলমান রয়েছে।


    মতবিনিময় সভায় ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…