এইমাত্র
  • ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত, মরদেহ উদ্ধারের দাবি
  • বিশ্ব তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পথ ‘হরমুজ প্রণালী’ বন্ধ করে দিল ইরান
  • ইরানে হামলা ‘অবৈধ’: মার্কিন সিনেটর
  • যুক্তরাষ্ট্র-ইরানের সংঘাতের নিন্দা জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের
  • দুবাইয়ে দফায় দফায় বিস্ফোরণ, আগুন
  • জর্ডানেও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: আম্মানে ভবন ক্ষতিগ্রস্ত
  • আবুধাবি, দোহা ও মানামায় দফায় দফায় বিস্ফোরণ
  • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানে হামলা বন্ধ করতে বলল রাশিয়া
  • ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত
  • হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস
  • আজ রবিবার, ১৬ ফাল্গুন, ১৪৩২ | ১ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    কালিয়াকৈরে মধ্যরাতে কলোনি ও গোডাউনে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে

    মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৪ পিএম
    মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৪ পিএম

    কালিয়াকৈরে মধ্যরাতে কলোনি ও গোডাউনে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে

    মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৪ পিএম

    গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পুরাতন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মাকিষবাথান (টিএনটি) এলাকায় মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি আবাসিক কলোনি ও তুলার গুদাম ভস্মীভূত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।


    শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ একটি আবাসিক কলোনিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের একটি তুলার গুদামে ছড়িয়ে পড়ে। তুলা দাহ্য পদার্থ হওয়ায় আগুন দ্রুত তীব্র আকার ধারণ করে এবং পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।


    স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার স্টেশন থেকে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার নিরবচ্ছিন্ন চেষ্টায় রাত ৩টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।


    কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুনের খবর পেয়ে দ্রুততম সময়ের মধ্যে ঘটনাস্থলে গিয়ে তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে আগুনের প্রকৃত সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ বিস্তারিত তদন্ত শেষে জানানো সম্ভব হবে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…