এইমাত্র
  • ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত, মরদেহ উদ্ধারের দাবি
  • বিশ্ব তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পথ ‘হরমুজ প্রণালী’ বন্ধ করে দিল ইরান
  • ইরানে হামলা ‘অবৈধ’: মার্কিন সিনেটর
  • যুক্তরাষ্ট্র-ইরানের সংঘাতের নিন্দা জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের
  • দুবাইয়ে দফায় দফায় বিস্ফোরণ, আগুন
  • জর্ডানেও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: আম্মানে ভবন ক্ষতিগ্রস্ত
  • আবুধাবি, দোহা ও মানামায় দফায় দফায় বিস্ফোরণ
  • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানে হামলা বন্ধ করতে বলল রাশিয়া
  • ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত
  • হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস
  • আজ রবিবার, ১৬ ফাল্গুন, ১৪৩২ | ১ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    মাগুরায় নতুন উপজেলা গঠনের ঘোষণা দিলেন সংস্কৃতিমন্ত্রী

    মতিন রহমান, স্টাফ করেসপন্ডেন্ট (মাগুরা) প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪১ পিএম
    মতিন রহমান, স্টাফ করেসপন্ডেন্ট (মাগুরা) প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪১ পিএম

    মাগুরায় নতুন উপজেলা গঠনের ঘোষণা দিলেন সংস্কৃতিমন্ত্রী

    মতিন রহমান, স্টাফ করেসপন্ডেন্ট (মাগুরা) প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪১ পিএম

    নতুন মন্ত্রিসভা গঠনের পর প্রথমবার নিজ নির্বাচনী এলাকায় এসে মাগুরায় নতুন একটি উপজেলা গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। 


    শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন।


    দক্ষিণ মাগুরা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, "মাগুরা সদরের শত্রুজিৎপুর, গোপালগ্রাম, বেরইল পলিতা ও কুচিয়ামোড়া ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের দাবি একটি আলাদা প্রশাসনিক থানা বা উপজেলা গঠন করা। এই জনদাবি পূরণে আমি প্রধানমন্ত্রী ও স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে দ্রুত কথা বলব। ইনশাআল্লাহ, শিগগিরই দক্ষিণ মাগুরায় নতুন উপজেলা ঘোষণা করা হবে।"


    অপরাধ ও সুশাসন প্রসঙ্গে মন্ত্রী কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "অপরাধীর কোনো দলীয় পরিচয় থাকবে না। চাঁদাবাজি, মাদক ব্যবসা বা অন্য কোনো অপরাধের সঙ্গে যেই জড়িত থাকুক, আইন তার নিজস্ব গতিতে চলবে। সে যে দলেরই হোক বা সরকারি কর্মচারী হোক—কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। এক দলের কেউ করলে ব্যবস্থা নেওয়া হবে আর অন্যরা ছাড় পাবে, এমনটি বর্তমান সরকারে ঘটবে না।"


    বিগত আন্দোলনের প্রেক্ষাপট টেনে তিনি আরও বলেন, "গত এক দশকেরও বেশি সময় ধরে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনে বহু নেতা-কর্মী মামলার মুখোমুখি হয়েছেন। একটি দীর্ঘ প্রেক্ষাপট ও ত্যাগের বিনিময়ে আজকের এই অবস্থান তৈরি হয়েছে। তাই সব ধরনের অপরাধকে শক্ত হাতে দমন করে আইনের শাসন প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।"


    অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…