এইমাত্র
  • ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত, মরদেহ উদ্ধারের দাবি
  • বিশ্ব তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পথ ‘হরমুজ প্রণালী’ বন্ধ করে দিল ইরান
  • ইরানে হামলা ‘অবৈধ’: মার্কিন সিনেটর
  • যুক্তরাষ্ট্র-ইরানের সংঘাতের নিন্দা জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের
  • দুবাইয়ে দফায় দফায় বিস্ফোরণ, আগুন
  • জর্ডানেও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: আম্মানে ভবন ক্ষতিগ্রস্ত
  • আবুধাবি, দোহা ও মানামায় দফায় দফায় বিস্ফোরণ
  • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানে হামলা বন্ধ করতে বলল রাশিয়া
  • ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত
  • হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস
  • আজ রবিবার, ১৬ ফাল্গুন, ১৪৩২ | ১ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    লোহাগাড়ায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

    মো. মিনহাজ উদ্দীন, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১১ পিএম
    মো. মিনহাজ উদ্দীন, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১১ পিএম

    লোহাগাড়ায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

    মো. মিনহাজ উদ্দীন, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১১ পিএম

    চট্টগ্রামের লোহাগাড়ায় মাছ ধরার জন্য খামারের পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আকতার (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 


    শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার চুনতি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাতগড় বড়ঘোনা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আকতার ওই এলাকার কবির আহমদের ছেলে। স্থানীয় ইউপি সদস্য মো. এন্তেজার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


    স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে নিজের খামারে মাছ ধরার জন্য বৈদ্যুতিক মোটর দিয়ে পানি কমানোর কাজ করছিলেন আকতার। এ সময় অসাবধানতাবশত মোটরের তারে স্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে খামারে থাকা অন্য সহযোগীরা তাঁকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


    লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাহেদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…