এইমাত্র
  • ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত, মরদেহ উদ্ধারের দাবি
  • বিশ্ব তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পথ ‘হরমুজ প্রণালী’ বন্ধ করে দিল ইরান
  • ইরানে হামলা ‘অবৈধ’: মার্কিন সিনেটর
  • যুক্তরাষ্ট্র-ইরানের সংঘাতের নিন্দা জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের
  • দুবাইয়ে দফায় দফায় বিস্ফোরণ, আগুন
  • জর্ডানেও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: আম্মানে ভবন ক্ষতিগ্রস্ত
  • আবুধাবি, দোহা ও মানামায় দফায় দফায় বিস্ফোরণ
  • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানে হামলা বন্ধ করতে বলল রাশিয়া
  • ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত
  • হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস
  • আজ রবিবার, ১৬ ফাল্গুন, ১৪৩২ | ১ মার্চ, ২০২৬
    আন্তর্জাতিক

    ইরানের তেহরানে আবারো বিস্ফোরণের শব্দ

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ মার্চ ২০২৬, ১২:১৬ এএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ মার্চ ২০২৬, ১২:১৬ এএম

    ইরানের তেহরানে আবারো বিস্ফোরণের শব্দ

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ মার্চ ২০২৬, ১২:১৬ এএম

    ইরানের রাজধানী তেহরানসহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পশ্চিম তেহরান এবং দক্ষিণাঞ্চলীয় শহর বুশেহরে এই হামলা ও বিস্ফোরণের ঘটনা ঘটে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম নিশ্চিত করেছে।


    বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তেহরানে তাদের সংবাদকর্মীরা পুনরায় বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। একজন প্রত্যক্ষদর্শী বিবিসি ফার্সিকে জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় পশ্চিম তেহরানে নতুন করে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আইআরএনএ-ও তেহরানে নতুন করে বিস্ফোরণের খবর দিয়েছে। তবে এসব বিস্ফোরণের সুনির্দিষ্ট উৎস সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।


    এদিকে, ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর বুশেহরের দুটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। উল্লেখ্য যে, বুশেহরে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র অবস্থিত, যা এই হামলার পর উচ্চঝুঁকিতে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।


    এর আগে শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বড় ধরনের যৌথ হামলা চালায়। এর জবাবে তেহরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে পাল্টা হামলা শুরু করে। দুই পক্ষের এই পাল্টাপাল্টি হামলায় পুরো মধ্যপ্রাচ্য এখন এক ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির মুখে দাঁড়িয়েছে।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…