এইমাত্র
  • ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত, মরদেহ উদ্ধারের দাবি
  • বিশ্ব তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পথ ‘হরমুজ প্রণালী’ বন্ধ করে দিল ইরান
  • ইরানে হামলা ‘অবৈধ’: মার্কিন সিনেটর
  • যুক্তরাষ্ট্র-ইরানের সংঘাতের নিন্দা জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের
  • দুবাইয়ে দফায় দফায় বিস্ফোরণ, আগুন
  • জর্ডানেও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: আম্মানে ভবন ক্ষতিগ্রস্ত
  • আবুধাবি, দোহা ও মানামায় দফায় দফায় বিস্ফোরণ
  • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানে হামলা বন্ধ করতে বলল রাশিয়া
  • ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত
  • হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস
  • আজ রবিবার, ১৬ ফাল্গুন, ১৪৩২ | ১ মার্চ, ২০২৬
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রের বড় সামরিক অভিযান দাবি, ইরানে নিহত ২০১

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ মার্চ ২০২৬, ০১:০১ এএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ মার্চ ২০২৬, ০১:০১ এএম

    যুক্তরাষ্ট্রের বড় সামরিক অভিযান দাবি, ইরানে নিহত ২০১

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ মার্চ ২০২৬, ০১:০১ এএম

    ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েল হামলা শুরুর কথা জানানোর পর যুক্তরাষ্ট্র ইরানে “বড় ধরনের সামরিক অভিযান” শুরু করেছে।


    ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম, রেড ক্রিসেন্টের বরাত দিয়ে জানিয়েছে, দেশটির ২৪টি প্রদেশে এখন পর্যন্ত অন্তত ২০১ জন নিহত হয়েছেন।


    ইরান পাল্টা হামলা চালিয়েছে, লক্ষ্যবস্তু করেছে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন স্থাপনাগুলো। এর মধ্যে রয়েছে কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, জর্ডান, সৌদি আরব ও ইরাক।


    ইরানের রাজধানী তেহরানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া দেশের আরও কয়েকটি এলাকাতেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দক্ষিণ ইরানের একটি স্কুলে হামলায় ৮০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।


    এদিকে হামলা-পাল্টা হামলার প্রেক্ষাপটে অঞ্চলটির কয়েকটি দেশ তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে।


    সূত্র: আলজাজিরা


    এনআই/

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…