এইমাত্র
  • ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত, মরদেহ উদ্ধারের দাবি
  • বিশ্ব তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পথ ‘হরমুজ প্রণালী’ বন্ধ করে দিল ইরান
  • ইরানে হামলা ‘অবৈধ’: মার্কিন সিনেটর
  • যুক্তরাষ্ট্র-ইরানের সংঘাতের নিন্দা জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের
  • দুবাইয়ে দফায় দফায় বিস্ফোরণ, আগুন
  • জর্ডানেও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: আম্মানে ভবন ক্ষতিগ্রস্ত
  • আবুধাবি, দোহা ও মানামায় দফায় দফায় বিস্ফোরণ
  • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানে হামলা বন্ধ করতে বলল রাশিয়া
  • ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত
  • হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস
  • আজ রবিবার, ১৬ ফাল্গুন, ১৪৩২ | ১ মার্চ, ২০২৬
    আন্তর্জাতিক

    ফের ইরান-ইসরাইলের পাল্টাপাল্টি হামলা

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ মার্চ ২০২৬, ০১:১৮ এএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ মার্চ ২০২৬, ০১:১৮ এএম

    ফের ইরান-ইসরাইলের পাল্টাপাল্টি হামলা

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ মার্চ ২০২৬, ০১:১৮ এএম

    ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান চরম উত্তেজনার পারদ আরও চড়েছে। শনিবার দিবাগত রাতে পাল্টাপাল্টি হামলার তীব্রতা বৃদ্ধি পাওয়ার খবর পাওয়া গেছে। সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তু টার্গেট করে ইরান নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।


    এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করে, তারা ইরানের অভ্যন্তরে অবস্থিত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থলগুলো লক্ষ্য করে নতুন দফায় শক্তিশালী বিমান হামলা চালিয়েছে। মূলত ইরানের পাল্টা সক্ষমতা গুঁড়িয়ে দিতেই এই আক্রমণ চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


    উল্লেখ্য, শনিবার সকালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন কৌশলগত স্থানে ভয়াবহ যৌথ আক্রমণ চালায়। এর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ওপর আক্রমণ শুরু করে। একই সঙ্গে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করেও ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান।


    দিনভর দফায় দফায় হামলার পর রাত বাড়ার সঙ্গে সঙ্গে সংঘর্ষের ভয়াবহতা আরও বেড়েছে। বিশেষ করে কৌশলগত এলাকাগুলোতে বিস্ফোরণের শব্দ ও আগুনের শিখা দেখা যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে পুরো মধ্যপ্রাচ্যে এক চরম অস্থিরতা ও যুদ্ধকালীন অচলাবস্থা বিরাজ করছে।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…