এইমাত্র
  • ইরানের দুটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি কাতারের
  • ঈদযাত্রায় মঙ্গলবার থেকে রেল ও বাসের অগ্রিম টিকেট
  • এবার মাইক্রোসফটের কার্যালয়ে হামলা করল ইরান
  • ঈদের আগেই ৪৯০৮ মসজিদে ভাতা দেবে সরকার
  • এবার ইরানকে সমর্থন জানাল চীন
  • কাতারের সঙ্গে সংহতি প্রকাশ রাশিয়ার
  • খামেনি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পাকিস্তান, নিহত ২৪
  • তিনদিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী
  • কুয়েতে ‌‘ভুল গুলিতে’ তিন মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
  • যুদ্ধের মধ্যে কাতারের নতুন সিদ্ধান্ত, বিপর্যয়ের মুখে ইউরোপের শক্তিধর দেশগুলো
  • আজ মঙ্গলবার, ১৮ ফাল্গুন, ১৪৩২ | ৩ মার্চ, ২০২৬
    আইন-আদালত

    চানখাঁরপুলে হত্যা মামলা

    তদন্ত সংস্থার গাফিলতি ও উদাসীনতার প্রমাণ পেয়েছেন ট্রাইব্যুনাল

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২ মার্চ ২০২৬, ০৮:৫৮ এএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২ মার্চ ২০২৬, ০৮:৫৮ এএম

    তদন্ত সংস্থার গাফিলতি ও উদাসীনতার প্রমাণ পেয়েছেন ট্রাইব্যুনাল

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২ মার্চ ২০২৬, ০৮:৫৮ এএম


    জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুলে ছয়জনকে গুলি করে হত্যা মামলার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ১৬৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। রায়ে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের তদন্তে তদন্ত সংস্থার গাফিলতি ও উদাসীনতার প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করেছেন ট্রাইব্যুনাল। গতকাল রোববার এ মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।  


    বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গত ২৬ জানুয়ারি এ রায় ঘোষণা করেন। সংক্ষিপ্ত রায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ তিন পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। পাশাপাশি পাঁচ পুলিশ সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। 


    এদিকে পূর্ণাঙ্গ রায়ে ট্রাইব্যুনাল জানিয়েছেন, এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য সরাসরি জড়িত থাকার অভিযোগ থাকলেও তদন্ত সংস্থা তাদের আসামি করেনি। অনেক দোষী সদস্যকে কেন এই মামলার আসামি তালিকা থেকে বাদ দেওয়া হলো, তার কোনো যৌক্তিক কারণ বা ব্যাখ্যা খুঁজে পাননি ট্রাইব্যুনাল। 


    ১৬৮ পৃষ্ঠার দীর্ঘ রায়ে চানখাঁরপুলের ঘটনার প্রত্যক্ষদর্শী, সাক্ষ্য-প্রমাণ এবং আইনি যুক্তিতর্ক বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। ট্রাইব্যুনাল স্পষ্টভাবে জানিয়েছেন, তদন্ত সংস্থা যদি যথাযথভাবে দায়িত্ব পালন করত, তবে অভিযুক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সব সদস্যকে আইনের আওতায় আনা সম্ভব হতো।


    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…