এইমাত্র
  • ইরানের দুটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি কাতারের
  • ঈদযাত্রায় মঙ্গলবার থেকে রেল ও বাসের অগ্রিম টিকেট
  • এবার মাইক্রোসফটের কার্যালয়ে হামলা করল ইরান
  • ঈদের আগেই ৪৯০৮ মসজিদে ভাতা দেবে সরকার
  • এবার ইরানকে সমর্থন জানাল চীন
  • কাতারের সঙ্গে সংহতি প্রকাশ রাশিয়ার
  • খামেনি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পাকিস্তান, নিহত ২৪
  • তিনদিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী
  • কুয়েতে ‌‘ভুল গুলিতে’ তিন মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
  • যুদ্ধের মধ্যে কাতারের নতুন সিদ্ধান্ত, বিপর্যয়ের মুখে ইউরোপের শক্তিধর দেশগুলো
  • আজ মঙ্গলবার, ১৮ ফাল্গুন, ১৪৩২ | ৩ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    সংরক্ষিত নারী আসন

    শাহিনুর সাগরকে চান নোয়াখালীর জনগণ

    শাহাদাৎ বাবু, নোয়াখালী প্রতিনিধি প্রকাশ: ২ মার্চ ২০২৬, ০৩:০৫ পিএম
    শাহাদাৎ বাবু, নোয়াখালী প্রতিনিধি প্রকাশ: ২ মার্চ ২০২৬, ০৩:০৫ পিএম

    শাহিনুর সাগরকে চান নোয়াখালীর জনগণ

    শাহাদাৎ বাবু, নোয়াখালী প্রতিনিধি প্রকাশ: ২ মার্চ ২০২৬, ০৩:০৫ পিএম

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এখন আলোচনায় জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন। নোয়াখালীর রাজনৈতিক অঙ্গনেও সম্ভাব্য নারী প্রার্থীদের নিয়ে চলছে আলোচনা। দলীয় নেতা-কর্মীদের দাবি, রাজনৈতিক অভিজ্ঞতা, তৃণমূলের সঙ্গে সম্পৃক্ততা ও পেশাগত দক্ষতার বিবেচনায় অ্যাডভোকেট শাহিনুর বেগম সাগর সংরক্ষিত নারী আসনের জন্য যোগ্য প্রার্থী।

    শাহিনুর বেগম সাগর বর্তমানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক। এর আগে তিনি একই সংগঠনের মহিলা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ১৯৯৭ সালে ছাত্রদলের মাধ্যমে রাজনীতিতে যুক্ত হন তিনি। দলীয় সূত্র বলছে, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার কারণে বিভিন্ন সময়ে মামলা ও হয়রানির শিকার হয়েছেন।

    নোয়াখালী জেলা বিএনপির কয়েকজন নেতা জানান, রাজনৈতিক প্রতিকূল সময়ে নেতা-কর্মীদের পাশে দাঁড়ানো, মামলা ও হামলার শিকার ব্যক্তিদের আইনি সহায়তা দেওয়া এবং বিভিন্ন সামাজিক উদ্যোগ নেওয়ার কারণে তৃণমূল পর্যায়ে তাঁর গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। তাঁদের দাবি, নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের জন্য সংরক্ষিত নারী সদস্য হিসেবে তাকে মনোনয়ন দেওয়া হলে দল উপকৃত হবে।

    দলীয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ইতোমধ্যে অনেকে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড ও সাংগঠনিক অভিজ্ঞতার বিবরণ দলীয় নীতিনির্ধারণী পর্যায়ে জমা দিয়েছেন। বিএনপির দায়িত্বশীল কয়েকজন নেতা জানিয়েছেন, সংরক্ষিত আসনে নবীন ও প্রবীণ নেতৃত্বের সমন্বয় রাখা হতে পারে।

    শাহিনুর সাগর এর আগে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছিলেন। এবারও তিনি মনোনয়ন প্রত্যাশী ছিলেন বলে জানা গেছে। তবে সরাসরি নির্বাচনে মনোনয়ন না পাওয়ায় সংরক্ষিত নারী আসনে তার নাম আলোচনায় এসেছে বলে জানান তার সমর্থকেরা।

    বর্তমানে তিনি ঢাকা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এডিশনাল পাবলিক প্রসিকিউটর) হিসেবে দায়িত্ব পালন করছেন। তার দাবি, রাজনৈতিক মামলায় অভিযুক্ত বহু নেতা-কর্মীকে তিনি বিনামূল্যে আইনি সহায়তা দিয়েছেন।

    করোনাকালেও এলাকায় ত্রাণ ও চিকিৎসা সহায়তা কার্যক্রমে যুক্ত ছিলেন বলে জানান স্থানীয় নেতা-কর্মীরা। তাদের ভাষ্য, সংসদ সদস্য নির্বাচিত হলে নারী অধিকার ও সামাজিক উন্নয়নে তিনি ভূমিকা রাখতে পারবেন।

    সংরক্ষিত আসনে মনোনয়ন প্রসঙ্গে শাহিনুর বেগম সাগর বলেন, “আমার রাজনৈতিক পথচলা তৃণমূল থেকে। প্রতিকূল সময়ে নেতা-কর্মীদের আইনি সহায়তা দিয়েছি। দল যদি দায়িত্ব দেয়, তাহলে নারী অধিকার ও দল ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে কাজ করতে চাই।”

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…