এইমাত্র
  • ইরানের দুটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি কাতারের
  • ঈদযাত্রায় মঙ্গলবার থেকে রেল ও বাসের অগ্রিম টিকেট
  • এবার মাইক্রোসফটের কার্যালয়ে হামলা করল ইরান
  • ঈদের আগেই ৪৯০৮ মসজিদে ভাতা দেবে সরকার
  • এবার ইরানকে সমর্থন জানাল চীন
  • কাতারের সঙ্গে সংহতি প্রকাশ রাশিয়ার
  • খামেনি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পাকিস্তান, নিহত ২৪
  • তিনদিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী
  • কুয়েতে ‌‘ভুল গুলিতে’ তিন মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
  • যুদ্ধের মধ্যে কাতারের নতুন সিদ্ধান্ত, বিপর্যয়ের মুখে ইউরোপের শক্তিধর দেশগুলো
  • আজ মঙ্গলবার, ১৮ ফাল্গুন, ১৪৩২ | ৩ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    বাউফলে প্রতিমা ভাঙচুরের ঘটনায় মন্দির পরিদর্শনে এমপি

    কৃষ্ণ কর্মকার, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ২ মার্চ ২০২৬, ০৩:১১ পিএম
    কৃষ্ণ কর্মকার, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ২ মার্চ ২০২৬, ০৩:১১ পিএম

    বাউফলে প্রতিমা ভাঙচুরের ঘটনায় মন্দির পরিদর্শনে এমপি

    কৃষ্ণ কর্মকার, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ২ মার্চ ২০২৬, ০৩:১১ পিএম

    পটুয়াখালীর বাউফল উপজেলার সদর ইউনিয়নের ভুবনসাহা কাচারি এলাকায় অবস্থিত শীতলা–কালীমাতা মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ডা. শফিকুল ইসলাম মাসুদ।

    সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে তিনি মন্দিরটি পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত প্রতিমা ও মন্দিরের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন।

    পরিদর্শনকালে মন্দির পরিচালনা কমিটির সভাপতি অনিল চন্দ্র গণপতিসহ কমিটির অন্যান্য সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এমপি। এ সময় তিনি ঘটনার বিস্তারিত খোঁজখবর নেন।

    ডা. শফিকুল ইসলাম মাসুদ এ ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, “ধর্মীয় উপাসনালয়ে হামলা ও প্রতিমা ভাঙচুরের মতো ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।” তিনি মন্দির সংস্কারসহ প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

    উল্লেখ্য, শনিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মন্দিরে ঢুকে কালীমাতার প্রতিমা ভাঙচুর করে। বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ওই রাতেই মন্দির পরিচালনা কমিটির সভাপতি অনিল চন্দ্র গণপতি বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…