এইমাত্র
  • ইরানের দুটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি কাতারের
  • ঈদযাত্রায় মঙ্গলবার থেকে রেল ও বাসের অগ্রিম টিকেট
  • এবার মাইক্রোসফটের কার্যালয়ে হামলা করল ইরান
  • ঈদের আগেই ৪৯০৮ মসজিদে ভাতা দেবে সরকার
  • এবার ইরানকে সমর্থন জানাল চীন
  • কাতারের সঙ্গে সংহতি প্রকাশ রাশিয়ার
  • খামেনি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পাকিস্তান, নিহত ২৪
  • তিনদিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী
  • কুয়েতে ‌‘ভুল গুলিতে’ তিন মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
  • যুদ্ধের মধ্যে কাতারের নতুন সিদ্ধান্ত, বিপর্যয়ের মুখে ইউরোপের শক্তিধর দেশগুলো
  • আজ মঙ্গলবার, ১৮ ফাল্গুন, ১৪৩২ | ৩ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    দোল পূর্ণিমায় মঙ্গলবার বেনাপোল–পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ২ মার্চ ২০২৬, ০৩:৩২ পিএম
    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ২ মার্চ ২০২৬, ০৩:৩২ পিএম

    দোল পূর্ণিমায় মঙ্গলবার বেনাপোল–পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ২ মার্চ ২০২৬, ০৩:৩২ পিএম

    ভারতে ‘দোলযাত্রা’ বা ‘দোল পূর্ণিমা’ উপলক্ষে সরকারি ছুটি থাকায় মঙ্গলবার (৩ মার্চ) বেনাপোল–পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে।

    তবে বন্দর, কাস্টমস হাউস ও বেনাপোল–পেট্রাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বুধবার (৪ মার্চ) সকাল থেকে এ পথে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে বলে দুই দেশের বন্দর-ব্যবহারকারী সংগঠনের নেতারা জানিয়েছেন।

    বিষয়টি নিশ্চিত করে বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, ভারতীয় পেট্রাপোল কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশন চিঠির মাধ্যমে জানিয়েছে, দোল পূর্ণিমা উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় মঙ্গলবার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বুধবার সকাল থেকে আবারও পুরোদমে বাণিজ্য কার্যক্রম চালু হবে।

    ভারতের পেট্রাপোল সিএন্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, দোলযাত্রা বা দোল পূর্ণিমা বৈষ্ণব ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ উৎসব, যা ‘হোলি’ নামেও পরিচিত। বসন্তের এ উৎসব উপলক্ষে আমদানি-রপ্তানিসংশ্লিষ্ট সিএন্ডএফ মালিক, কর্মচারী, হ্যান্ডলিং শ্রমিক ও ট্রাকচালকেরা নিজ নিজ এলাকায় চলে যান। ফলে মঙ্গলবার এ পথে কোনো আমদানি-রপ্তানি হবে না।

    বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) কাজী রতন বলেন, ভারতে সরকারি ছুটির কারণে মঙ্গলবার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে বন্দর ও কাস্টমস হাউসের অভ্যন্তরীণ কার্যক্রম এবং পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। বেনাপোল বন্দরে পণ্য খালাসের পর ভারতীয় খালি ট্রাক ফিরে যেতে পারবে। বুধবার সকাল থেকে আবার আমদানি-রপ্তানি শুরু হবে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…