এইমাত্র
  • ইরানের দুটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি কাতারের
  • ঈদযাত্রায় মঙ্গলবার থেকে রেল ও বাসের অগ্রিম টিকেট
  • এবার মাইক্রোসফটের কার্যালয়ে হামলা করল ইরান
  • ঈদের আগেই ৪৯০৮ মসজিদে ভাতা দেবে সরকার
  • এবার ইরানকে সমর্থন জানাল চীন
  • কাতারের সঙ্গে সংহতি প্রকাশ রাশিয়ার
  • খামেনি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পাকিস্তান, নিহত ২৪
  • তিনদিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী
  • কুয়েতে ‌‘ভুল গুলিতে’ তিন মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
  • যুদ্ধের মধ্যে কাতারের নতুন সিদ্ধান্ত, বিপর্যয়ের মুখে ইউরোপের শক্তিধর দেশগুলো
  • আজ মঙ্গলবার, ১৮ ফাল্গুন, ১৪৩২ | ৩ মার্চ, ২০২৬
    লাইফস্টাইল

    ইফতারে কোন পানীয় বেশি স্বাস্থ্যকর

    লাইফস্টাইল ডেস্ক প্রকাশ: ২ মার্চ ২০২৬, ০৩:৫৬ পিএম
    লাইফস্টাইল ডেস্ক প্রকাশ: ২ মার্চ ২০২৬, ০৩:৫৬ পিএম

    ইফতারে কোন পানীয় বেশি স্বাস্থ্যকর

    লাইফস্টাইল ডেস্ক প্রকাশ: ২ মার্চ ২০২৬, ০৩:৫৬ পিএম
    ছবি: সংগৃহীত

    ঠান্ডা পানীয় শরীরকে ভেতর থেকে হাইড্রেট এবং শক্তিশালী রাখতে সাহায্য করে। গরমে শরীর ঠান্ডা রাখতে অনেকেরই পছন্দ ডাবের পানি। কেউ কেউ আবার আখের রস খেতে পছন্দ করেন। ডাবের পানি ও আখের রস—দুটিই প্রাকৃতিক, পুষ্টিগুণে ভরপুর পানীয়। এ দুটির মাঝে কোনটি বেশি উপকারী, তা নিয়ে অনেকেরই প্রশ্ন আছে। 

    আখের রসের উপকারিতা: আখের রস পান করলে শরীর থেকে ক্ষতিকারক বিষাক্ত পদার্থ বের করে দিতে এবং লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে। এতে থাকা বিভিন্ন উপাদান ত্বককে উজ্জ্বল এবং শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে।

    ডাবের পানির উপকারিতা: ডাবের পানি হজমশক্তি উন্নত করতে এবং অ্যাসিডিটি কমাতেও সাহায্য করে। এর পাশাপাশি, এটি রক্তচাপের ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করে।

    সারাদিন রোজা রাখার পর অনেকের হজমের সমস্যা হয়। আখের রস বেশি খেলে পেট ফাঁপা বা অস্বস্তি হতে পারে। ডাবের পানি হালকা ও সহজপাচ্য হওয়ায় হজমে সমস্যা কম হয়। তাই ইফতারের শুরুতে ডাবের পানি পেটের জন্য আরামদায়ক।

    দুটি পানীয়রই আলাদা আলাদা উপকারিতা রয়েছে।  আপনার যদি তাৎক্ষণিক শক্তির প্রয়োজন হয়, তাহলে আখের রস পান করতে পারেন, আর যদি আপনি শরীরকে হাইড্রেট করতে চান, তাহলে ডাবের পানি পান করতে পারেন।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…