এইমাত্র
  • ইরানের দুটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি কাতারের
  • ঈদযাত্রায় মঙ্গলবার থেকে রেল ও বাসের অগ্রিম টিকেট
  • এবার মাইক্রোসফটের কার্যালয়ে হামলা করল ইরান
  • ঈদের আগেই ৪৯০৮ মসজিদে ভাতা দেবে সরকার
  • এবার ইরানকে সমর্থন জানাল চীন
  • কাতারের সঙ্গে সংহতি প্রকাশ রাশিয়ার
  • খামেনি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পাকিস্তান, নিহত ২৪
  • তিনদিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী
  • কুয়েতে ‌‘ভুল গুলিতে’ তিন মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
  • যুদ্ধের মধ্যে কাতারের নতুন সিদ্ধান্ত, বিপর্যয়ের মুখে ইউরোপের শক্তিধর দেশগুলো
  • আজ মঙ্গলবার, ১৮ ফাল্গুন, ১৪৩২ | ৩ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    সাতক্ষীরায় বিএনপি অফিসে আগুন

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২ মার্চ ২০২৬, ০৪:২৬ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২ মার্চ ২০২৬, ০৪:২৬ পিএম

    সাতক্ষীরায় বিএনপি অফিসে আগুন

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২ মার্চ ২০২৬, ০৪:২৬ পিএম

    সাতক্ষীরার তালায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। 

    রোববার (০১ মার্চ) রাত ১ টার দিকে উপজেলার রাইচমিল মোড় এলাকায় নগরঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

    নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মহব্বত আলী সরদার বলেন, রাতের আঁধারে দুর্বৃত্তরা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দেয়। এতে কার্যালয়ে থাকা আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

    পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম লুৎফর কবির বলেন, আগুনে কয়েকটি চেয়ার পুড়ে গেছে। ঘটনাস্থল থেকে একটি খালি পেট্রোলের বোতল উদ্ধার করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…