এইমাত্র
  • ইরানের দুটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি কাতারের
  • ঈদযাত্রায় মঙ্গলবার থেকে রেল ও বাসের অগ্রিম টিকেট
  • এবার মাইক্রোসফটের কার্যালয়ে হামলা করল ইরান
  • ঈদের আগেই ৪৯০৮ মসজিদে ভাতা দেবে সরকার
  • এবার ইরানকে সমর্থন জানাল চীন
  • কাতারের সঙ্গে সংহতি প্রকাশ রাশিয়ার
  • খামেনি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পাকিস্তান, নিহত ২৪
  • তিনদিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী
  • কুয়েতে ‌‘ভুল গুলিতে’ তিন মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
  • যুদ্ধের মধ্যে কাতারের নতুন সিদ্ধান্ত, বিপর্যয়ের মুখে ইউরোপের শক্তিধর দেশগুলো
  • আজ মঙ্গলবার, ১৮ ফাল্গুন, ১৪৩২ | ৩ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    যশোরে অনলাইন জুয়া খেলা নিয়ে দ্বন্দ্বে কিশোর খুন!

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ২ মার্চ ২০২৬, ০৬:১৮ পিএম
    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ২ মার্চ ২০২৬, ০৬:১৮ পিএম

    যশোরে অনলাইন জুয়া খেলা নিয়ে দ্বন্দ্বে কিশোর খুন!

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ২ মার্চ ২০২৬, ০৬:১৮ পিএম

    যশোরের মনিরামপুর উপজেলার নেহালপুরের বালিধা গ্রামের একটি ঘের পাড়ে আরিফ হোসেন (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। 


    রোববার (১ মার্চ) গভীর রাতে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে খুন করে। সোমবার (২ মার্চ) পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত আরিফ বালিধা গ্রামের আতিয়ার রহমানের ছেলে। অনলাইন জুয়া খেলা নিয়ে দ্বন্দ্ব অথবা মোবাইল ছিনতাইয়ের উদ্দেশ্য তাকে খুন করা হতে পারে। 


    জানা গেছে, এলাকার উঠতি বয়সের মাদকাসক্তদের সাথে আরিফের চলাফেরা ছিল। বালিধা গ্রামের বৈরাগী মোড়ের পাশে ঘের পাড়ে তারা প্রায় আড্ডা বসাতো। রোববার গভীর রাতে সেখানে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে খুন করে। তার মাথায় ও ডান হাতে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে একটি দিয়াশলাই ও কিছু নগদ টাকা জব্দ করেছে পুলিশ। 


    নিহতের স্বজন ও স্থানীয়রা জানিয়েছেন, আরিফ কিছুদিন আগে একটি দামি মোবাইল ফোন কেনে। মোবাইলটি ছিনতাইয়ের উদ্দেশ্য কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে কুপিয়ে খুন করতে পারে। এছাড়া অনলাইন জুয়া খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে এ ঘটনাটি ঘটতে পারে। 


    নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ রেজাউল করিম জানান, দুর্বৃত্তরা আরিফকে হত্যার পর মৃতদেহ ঘেরে ফেলে দেয়। সোমবার সকালে তার মৃতদেহটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। কারা কি কারণে আরিফকে হত্যা করেছে তা তদন্ত করা হচ্ছে।  

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…