এইমাত্র
  • ইরানের দুটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি কাতারের
  • ঈদযাত্রায় মঙ্গলবার থেকে রেল ও বাসের অগ্রিম টিকেট
  • এবার মাইক্রোসফটের কার্যালয়ে হামলা করল ইরান
  • ঈদের আগেই ৪৯০৮ মসজিদে ভাতা দেবে সরকার
  • এবার ইরানকে সমর্থন জানাল চীন
  • কাতারের সঙ্গে সংহতি প্রকাশ রাশিয়ার
  • খামেনি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পাকিস্তান, নিহত ২৪
  • তিনদিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী
  • কুয়েতে ‌‘ভুল গুলিতে’ তিন মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
  • যুদ্ধের মধ্যে কাতারের নতুন সিদ্ধান্ত, বিপর্যয়ের মুখে ইউরোপের শক্তিধর দেশগুলো
  • আজ মঙ্গলবার, ১৮ ফাল্গুন, ১৪৩২ | ৩ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    জীবননগরে জামায়াত কর্মী হত্যা মামলার তিনজন গ্রেপ্তার

    শি‌রিন জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশ: ২ মার্চ ২০২৬, ০৬:৩৮ পিএম
    শি‌রিন জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশ: ২ মার্চ ২০২৬, ০৬:৩৮ পিএম

    জীবননগরে জামায়াত কর্মী হত্যা মামলার তিনজন গ্রেপ্তার

    শি‌রিন জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশ: ২ মার্চ ২০২৬, ০৬:৩৮ পিএম

    চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ এলাকায় জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে জামায়াত ও বিএনপি মধ্যে সংঘর্ষে জামায়াত কর্মী হাফিজুর রহমান হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারী মেহেদী হাসানকে (৩৫) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। মেহেদী হাসাদহ বাজার পাড়ার জসীমউদ্দীনের ছেলে।


    সোমবার (০২ মার্চ) ভোরে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল দামুড়হুদা উপজেলার জয়রামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।


    এনিয়ে এমামলায় মোট তিন জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


    জানা গেছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে হাসাদহ বাজারে মাগরিবের নামাজের সময় জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত জামায়াতকর্মী হাফিজুর রহমানকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সে মারা যায়। 


    এঘটনায় শনিবার রাতেই জীবননগর থানা পুলিশ মামলার দুই আসামি আব্দুস সালাম ও জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে। এর পর সোমবার (০২ মার্চ) ভোরে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সাব-ইন্সপেক্টর আশরাফের নেতৃত্বে একটি দল দামুড়হুদা উপজেলার জয়রামপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে হত্যাকাণ্ডের মূল আসামি হাসাদহ বাজার পাড়ার জসীমউদ্দীনের ছেলে মেহেদী হাসানকে (৩৫) গ্রেপ্তার করা হয়।


    ডিবি পুলিশ সূত্র জানিয়েছে, গ্রেপ্তার মেহেদী হাসানকে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন। হাফিজুর রহমান হত্যা মামলায় নিহতের ভাই আমির হোসেন মোট ৯ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছিলেন।


    হত্যাকাণ্ডের পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টহল জোরদার করা হয়েছে।

    পিএম

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…