এইমাত্র
  • ইরানের দুটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি কাতারের
  • ঈদযাত্রায় মঙ্গলবার থেকে রেল ও বাসের অগ্রিম টিকেট
  • এবার মাইক্রোসফটের কার্যালয়ে হামলা করল ইরান
  • ঈদের আগেই ৪৯০৮ মসজিদে ভাতা দেবে সরকার
  • এবার ইরানকে সমর্থন জানাল চীন
  • কাতারের সঙ্গে সংহতি প্রকাশ রাশিয়ার
  • খামেনি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পাকিস্তান, নিহত ২৪
  • তিনদিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী
  • কুয়েতে ‌‘ভুল গুলিতে’ তিন মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
  • যুদ্ধের মধ্যে কাতারের নতুন সিদ্ধান্ত, বিপর্যয়ের মুখে ইউরোপের শক্তিধর দেশগুলো
  • আজ মঙ্গলবার, ১৮ ফাল্গুন, ১৪৩২ | ৩ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

    আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশ: ২ মার্চ ২০২৬, ০৭:২৬ পিএম
    আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশ: ২ মার্চ ২০২৬, ০৭:২৬ পিএম

    লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

    আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশ: ২ মার্চ ২০২৬, ০৭:২৬ পিএম


    লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ আনোয়ার হোসেন ও যুবক রাকিব হোসেন নিহত হয়েছেন। 

    সোমবার (২ মার্চ) দুপুরে সদর উপজেলার শাকচর ইউনিয়নের আবুলের গোজা এলাকায় লক্ষ্মীপুর-মজুচৌধুরীরহাট সড়কে বাস চাপায় মোটরসাইকেল আরোহী রাকিব মারা যায়। এছাড়া রায়পুর মৎস্য প্রজণন ও প্রশিক্ষণ কেন্দ্রের সামনে রায়পুর-লক্ষ্মীপুর সড়কে সিএনজি চালিত অটোরিকশা চাপায় আনোয়ার মারা যান। 

    নিহত রাকিব সদর উপজেলার শাকচর এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে। অপর নিহত আনোয়ার রায়পুরের চরপাতা এলাকার বাসিন্দা ও টিউবওয়েল মিস্ত্রি। 

    পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় লক্ষ্মীপুর থেকে বাসটি মজুচৌধুরীরহাটের দিকে যাচ্ছিল। রাকিব তার মোটরসাইকেল নিয়ে দ্রুত গতিতে বাসের সামনে সামনে যাচ্ছিল। ঘটনাস্থলে বাস সাইট নিতে গিয়ে মোটরসাইকেলটি চাপা পড়ে। এতে গুরুতর আহত হয়ে রাকিব ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

    রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, আনোয়ার বাইসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। ঘটনাস্থল একটি সিএনজি তাকে চাপা দেয়। এতে তিনি গুরুত্বর আহত হন। পরে আনোয়ারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ রেজাউল হক বলেন, রাকিবের মৃত্যুর ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। চালককে আটক করতে চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…