এইমাত্র
  • সব ইরানি ড্রোন ঠেকানো সম্ভব না, মার্কিন কর্মকর্তার সরল স্বীকারোক্তি
  • নড়াইলে সড়ক দুর্ঘটনায় সাবেক বিজিবি সদস্য নিহত
  • হরমুজ প্রণালীতে ২০ হাজার নাবিক আটকা পড়েছেন: জাতিসংঘ
  • বাজিতপুরে টিসিবির পঁচা ও দুর্গন্ধযুক্ত চাল সরবরাহের অভিযোগ
  • বাবা হারালেন আমজনতার দলের মহাসচিব তারেক রহমান
  • পৌরবাসীর উন্নয়নকে পাশ কাটিয়ে পৌর প্রশাসকের বাগান বিলাস!
  • সরকারি ঘোষণার পরও সকাল ৯টায় সেবা শুরু হয়নি গৌরনদী উপজেলা কার্যালয়ে
  • প্রাথমিকভাবে ৯টি উপজেলায় চালু হচ্ছে ‘কৃষক কার্ড’
  • সরকারি চাকরিজীবীরা টানা ১২ দিন ছুটি পেতে পারেন যেভাবে
  • ক্যারিয়ার নিয়ে বড় সিদ্ধান্তের কথা জানালেন শ্রেয়া ঘোষাল
  • আজ বৃহস্পতিবার, ২১ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    জাতীয়

    সরকারি চাকরিজীবীরা টানা ১২ দিন ছুটি পেতে পারেন যেভাবে

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৫ মার্চ ২০২৬, ১০:২৩ এএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৫ মার্চ ২০২৬, ১০:২৩ এএম

    সরকারি চাকরিজীবীরা টানা ১২ দিন ছুটি পেতে পারেন যেভাবে

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৫ মার্চ ২০২৬, ১০:২৩ এএম

    আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ঈদের আগে একদিন অতিরিক্ত ছুটি ঘোষণার পরিকল্পনা করছে সরকার। নপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, আগামী ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হতে পারে। বিষয়টি আজ বৃহস্পতিবারের মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

    প্রস্তাবটি অনুমোদিত হলে সরকারি চাকরিজীবীরা ১৬ মার্চ অফিস করার পর থেকেই কার্যত ঈদের ছুটিতে চলে যেতে পারবেন।

    সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ঈদুল ফিতর উপলক্ষে ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এর ঠিক আগের দিন ১৭ মার্চ (মঙ্গলবার) পবিত্র শবে কদর উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। ফলে মাঝখানের দিন ১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হলে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা ৭ দিনের ছুটি পাওয়া যাবে।

    ছুটির সম্ভাবনা কেবল এখানেই শেষ নয়।

    ঈদের ছুটির পর ২৪ ও ২৫ মার্চ (মঙ্গলবার ও বুধবার) অফিস খোলা থাকলেও ২৬ মার্চ (বৃহস্পতিবার) মহান স্বাধীনতা দিবসের সরকারি ছুটি রয়েছে। এরপর ২৭ ও ২৮ মার্চ (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি।

    এ অবস্থায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যদি মাঝখানের দুই দিন—২৪ ও ২৫ মার্চ—ছুটি নিতে পারেন অথবা সরকার যদি এই দিন দুটিকেও সাধারণ ছুটি ঘোষণা করে, তাহলে ১৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত টানা ১২ দিনের দীর্ঘ ছুটি উপভোগের সুযোগ তৈরি হতে পারে।

    জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে ছুটি বাড়ানোর একটি প্রস্তাব তৈরি করা হচ্ছে।

    তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে মন্ত্রিসভার অনুমোদনের ওপর।

    উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি দেশে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। সেই হিসাবে ৩০ রোজা পূর্ণ হওয়া এবং চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…