এইমাত্র
  • মুন্সিগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে দোকানিকে জরিমানা
  • সংবাদ প্রকাশের জেরে বেনাপোলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সিংড়ায় ইজিবাইক চুরি নিয়ে সংঘর্ষ, গুলিতে আহত ৫
  • সৌদি আরব ও ওমানে সখিপুরের দুই প্রবাসীর মৃত্যু
  • সিদ্ধিরগঞ্জে পদ্মা ও মেঘনা অয়েল ডিপোতে তেল সরবরাহ কমায় ট্যাংকলরির দীর্ঘ জট
  • মুন্সিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে মারধরে বৃদ্ধের মৃত্যু
  • নারায়ণগঞ্জ সওজ অফিসে নির্ধারিত সময়েও অনুপস্থিত কর্মকর্তারা
  • সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের ৩ কর্মকর্তাকে বদলী
  • বিএনপিকে ক্ষমতায় আনতে ষড়যন্ত্র করেছেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী: তাহের
  • ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের
  • আজ বৃহস্পতিবার, ২১ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    ফার্নিচার ব্যবসার আড়ালে ইয়াবা বাণিজ্য, নারীসহ তিনজন আটক

    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ৫ মার্চ ২০২৬, ০১:৫৮ পিএম
    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ৫ মার্চ ২০২৬, ০১:৫৮ পিএম

    ফার্নিচার ব্যবসার আড়ালে ইয়াবা বাণিজ্য, নারীসহ তিনজন আটক

    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ৫ মার্চ ২০২৬, ০১:৫৮ পিএম

    কক্সবাজার সদরের খরুলিয়া ও মুক্তারকুল থেকে নারীসহ তিন চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫০ হাজার পিস ইয়াবা ও সাড়ে চার লাখ নগদ টাকা জব্দ করা হয়েছে।

    বৃহস্পতিবার (৫ মার্চ) ভোররাতে কক্সবাজার সদর থানার একটি দল খরুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

    আটক ব্যক্তিরা হলেন, ঝিলংজা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খরুলিয়া সুতারচর এলাকার আলী আহমদের ছেলে মো. রাসেল (৪০), রামু উপজেলার পশ্চিম মেরংলোয়া এলাকার আলমগীর প্রকাশ আলমের স্ত্রী কামরুন্নাহার (৩২) এবং একই এলাকার মৃত নজিবুল আলমের ছেলে শওকত আলম (৩০)। তারা বর্তমানে কক্সবাজার সদরের মুক্তারকুল এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

    স্থানীয় সূত্র জানায়, খরুলিয়া বাজার এলাকায় দীর্ঘদিন ধরে ফার্নিচার ব্যবসার আড়ালে একটি সংগঠিত চক্র ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক কারবার করে আসছে। তারা ব্যবসাকে ঢাল হিসেবে ব্যবহার করে সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিল। স্থানীয়দের দাবি, আটক মোঃ রাসেল এই চক্রের অন্যতম সক্রিয় সদস্য। এর আগেও তিনি একাধিকবার মাদক মামলাে গ্রেপ্তার হয়েছেন।

    কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন জানান, মাদক পাচার ও লেনদেনের গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানের সময় মুক্তারকুল এলাকার হানিফের ছেলে আলমগীর নামের একজন পালিয়ে যেতে সক্ষম হলেও তার স্ত্রীসহ বাকি দুজনকে আটক করা হয়।

    তিনি আরও জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে ৫০ হাজার পিস ইয়াবা ও সাড়ে চার লাখ নগদ টাকা জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে, সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন।

    ওসি ছমি উদ্দিন বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। এতে আমি নিজেই নেতৃত্ব দিই। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…