এইমাত্র
  • ‎রিকশা চালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু
  • পানি নিষ্কাশনের পথ বন্ধ: জলাবদ্ধতা নিরসনের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন
  • মুন্সিগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে দোকানিকে জরিমানা
  • সংবাদ প্রকাশের জেরে বেনাপোলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সিংড়ায় ইজিবাইক চুরি নিয়ে সংঘর্ষ, গুলিতে আহত ৫
  • সৌদি আরব ও ওমানে সখিপুরের দুই প্রবাসীর মৃত্যু
  • সিদ্ধিরগঞ্জে পদ্মা ও মেঘনা অয়েল ডিপোতে তেল সরবরাহ কমায় ট্যাংকলরির দীর্ঘ জট
  • মুন্সিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে মারধরে বৃদ্ধের মৃত্যু
  • নারায়ণগঞ্জ সওজ অফিসে নির্ধারিত সময়েও অনুপস্থিত কর্মকর্তারা
  • সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের ৩ কর্মকর্তাকে বদলী
  • আজ বৃহস্পতিবার, ২১ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    মুন্সিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে মারধরে বৃদ্ধের মৃত্যু

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৫ মার্চ ২০২৬, ০২:২৯ পিএম
    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৫ মার্চ ২০২৬, ০২:২৯ পিএম

    মুন্সিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে মারধরে বৃদ্ধের মৃত্যু

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৫ মার্চ ২০২৬, ০২:২৯ পিএম

    মুন্সিগঞ্জ সদর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে মারধরের শিকার হয়ে মনির মোল্লা (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৮টার দিকে ঢাকার ডেমরার কোনাপাড়া এলাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    নিহত মনির মোল্লা মুন্সিগঞ্জ সদর উপজেলার চরবাংলাবাজার গ্রামের মৃত লতি মোল্লার ছেলে। এ ঘটনায় একই গ্রামের বাসিন্দা নিজাম মিজি (৫০) ও তার সহযোগী খুরশেদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৪ মার্চ) সকাল ১০টার দিকে পারিবারিক বিষয় নিয়ে মনির মোল্লার সঙ্গে তার স্ত্রী তন্দ্রী বেগমের বাকবিতণ্ডা হয়। পরে বিষয়টি মীমাংসার জন্য তন্দ্রী বেগম তার স্বামীকে নিয়ে খালাতো ভাই নিজাম মিজির বাড়িতে যান।

    অভিযোগ রয়েছে, সেখানে কথাকাটাকাটির একপর্যায়ে নিজাম মিজি ও তার সহযোগী খুরশেদ মনির মোল্লাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন এবং শরীরের স্পর্শকাতর স্থানে আঘাত করেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

    পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা শেষে বুধবার সন্ধ্যায় তাকে ছাড়পত্র দেওয়া হলে তার ছেলে তমিজ মোল্লা তাকে ডেমরার কোনাপাড়ায় নিজের বাসায় নিয়ে যান। সেখানেই বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

    খবর পেয়ে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন।

    মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নিহতের মরদেহের সুরতহাল ও ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…