এইমাত্র
  • কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ যুবদল নেতা আটক
  • এএমআর ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাকৃবিতে ‘ক্লাইমেট-স্মার্ট’ গবেষণা প্রকল্প
  • সৌদি আরব ও ওমানে সখিপুরের দুই প্রবাসীর মৃত্যু
  • ‎রিকশা চালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু
  • পানি নিষ্কাশনের পথ বন্ধ: জলাবদ্ধতা নিরসনের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন
  • মুন্সিগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে দোকানিকে জরিমানা
  • সংবাদ প্রকাশের জেরে বেনাপোলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সিংড়ায় ইজিবাইক চুরি নিয়ে সংঘর্ষ, গুলিতে আহত ৫
  • সিদ্ধিরগঞ্জে পদ্মা ও মেঘনা অয়েল ডিপোতে তেল সরবরাহ কমায় ট্যাংকলরির দীর্ঘ জট
  • মুন্সিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে মারধরে বৃদ্ধের মৃত্যু
  • আজ বৃহস্পতিবার, ২১ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    সিংড়ায় ইজিবাইক চুরি নিয়ে সংঘর্ষ, গুলিতে আহত ৫

    রবিন খান, সিংড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ৫ মার্চ ২০২৬, ০৩:৩৭ পিএম
    রবিন খান, সিংড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ৫ মার্চ ২০২৬, ০৩:৩৭ পিএম

    সিংড়ায় ইজিবাইক চুরি নিয়ে সংঘর্ষ, গুলিতে আহত ৫

    রবিন খান, সিংড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ৫ মার্চ ২০২৬, ০৩:৩৭ পিএম

    নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের কামার বড়িয়া গ্রামে ইজিবাইক চুরির ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

    আহতরা হলেন— মো. হানিফ (৬০), মো. বেদন (৩৫), মো. হাসান (২৮), মো. শিমুল (৩০) ও মো. আশিক (২২)। তাদের সবার বাড়ি কামার বড়িয়া গ্রামে। আহতদের মধ্যে হানিফ ও বেদন মৃত নজের আলীর ছেলে, হাসান ভুট্রুর ছেলে, শিমুল আব্দুল হান্নানের ছেলে এবং আশিক দুলালের ছেলে।

    স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি রাত আনুমানিক আড়াইটার দিকে একই গ্রামের মো. বায়েজিদের বাড়ি থেকে একটি ইজিবাইক চুরি হয়। এ ঘটনায় তিনি একই গ্রামের আলামিন (৩৫) ও পাবনা জেলার বাসিন্দা মুনির (৩৬)-এর বিরুদ্ধে সিংড়া থানায় অভিযোগ করেন। মুনির বর্তমানে কামার বড়িয়া গ্রামে ঘরজামাই হিসেবে বসবাস করেন এবং তিনি আলামিনের খালাতো ভগ্নিপতি।

    অভিযোগ দায়েরের জেরে ক্ষুব্ধ হয়ে বুধবার দিবাগত গভীর রাতে আলামিন, মুনির ও আশিকসহ অজ্ঞাতনামা আরও ৪–৫ জন বায়েজিদের বাড়িতে হামলা চালিয়ে গুলিবর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে পাঁচজন আহত হন।

    পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গুরুতর আহত মো. হানিফকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ব.ম আব্দুন নূর জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে। ঘটনায় তিনজনের নাম পাওয়া গেছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…