এইমাত্র
  • হাসপাতাল থেকে দালাল চক্র নির্মূল করা হবে: স্বাস্থ্যসচিব
  • চার সপ্তাহ সময় বেঁধে দেয়া ট্রাম্পই এখন বলছেন ‘যুদ্ধ’ দীর্ঘস্থায়ী হবে
  • উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ ১০ জন দগ্ধ
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • আজ শনিবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    কালিয়াকৈরে ফিলিং স্টেশনগুলোতে তেল সংকট

    মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ৬ মার্চ ২০২৬, ০৬:১০ পিএম
    মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ৬ মার্চ ২০২৬, ০৬:১০ পিএম

    কালিয়াকৈরে ফিলিং স্টেশনগুলোতে তেল সংকট

    মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ৬ মার্চ ২০২৬, ০৬:১০ পিএম

    গাজীপুরের কালিয়াকৈরে বিভিন্ন এলাকায় ফিলিং স্টেশনগুলোতে তেল সংকট দেখা দিয়েছে। ফলে অনেক পাম্প বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালকরা।

    শুক্রবার (৬ মার্চ) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা, মৌচাক ও কোনাবাড়ি এলাকার বেশ কয়েকটি ফিলিং স্টেশনে তেল নিতে গেলে সেগুলো বন্ধ পাওয়া যায়।  তবে যেসব পাম্পে সামান্য তেল রয়েছে সেখানে মোটরসাইকেল ও গাড়ির সারিসারি লাইন দেখা গেছে।

    ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা জানান, গত রাতেই স্টেশনগুলোতে মজুত থাকা তেল শেষ হয়ে গেছে। এর আগে কোম্পানির কাছে অগ্রিম টাকা জমা দেওয়া হলেও এখনও নতুন করে তেল সরবরাহ পাওয়া যায়নি। তারা আরও জানান, কবে আবার তেল সরবরাহ স্বাভাবিক হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

    এদিকে হঠাৎ তেল সংকটে সাধারণ গাড়িচালক ও পরিবহন শ্রমিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

    এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল ইসলাম বলেন, ফিলিং স্টেশনগুলোতে তেল সংকটের বিষয়টি আমরা জেনেছি। সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে যোগাযোগ করে দ্রুত সরবরাহ স্বাভাবিক করার জন্য বলা হয়েছে। আশা করছি খুব শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে এবং ফিলিং স্টেশনগুলোতে আবার তেল সরবরাহ শুরু হবে।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…