প্রায় এক থেকে দেড়মন ওজনের এক একটি মিষ্টি কুমড়া। আবার কোনটি ২মনের কাছাকাছি। কুমড়া নয়, বিক্রি হচ্ছে কুমড়ার বিচি। এক হালী কুমড়ার বিচি ২০টাকা। তবে বেশ কয়েকদিন বরিশাল নগরীর বিভিন্ন স্থানে বসা কুমড়ার দোকানে ক্রেতাদের ভীড় লক্ষ করা গেছে কিনতে। এমনই একটি কুমড়া বিক্রির ভ্যান গাড়ী নগরীর ১০ নং ওয়ার্ডের ভাটারখাল এলাকায় প্রতিবেদকের চোখে পড়েন।
কুমড়ার বিষয়ে জানতে চাইলে বিক্রেতা বলেন, পাথরঘাটার চাষি মোস্তাফিজুর রহমান লিবিয়া থেকে বীজ এনে ফলিয়েছেন এই কুমড়া। যার ওজন এক একটি প্রায় এক থেকে দেড় মনের বেশি ওজনের।
তবে কুমড়ার চেয়েও এখন মানুষের বেশি আগ্রহ এর বীজ কেনায়। ৪টি বীজ মিলছে মাত্র ২০ টাকায়। কৃষিবিদদের মতে, এই জাতের কুমড়া হেক্টর প্রতি ২০০ টন পর্যন্ত ফলন দিতে পারে। নগরীর ভাটারখাল এলাকা ছাড়াও এই কুমড়া এখন বরিশালের বাজারে ভ্যান গাড়ীতে ফেরি করে বিক্রী হচ্ছে ৪০-৬০ কেজি ওজনের লিবিয়ার মিষ্টি কুমড়া ও এর বীজ।
পাথরঘাটার গৌরিচন্নার বাসিন্দা মোস্তাফিজুর রহমান লিবিয়া প্রবাসী এক নিকটাত্মীয়ের কাছ থেকে মিষ্টি কুমড়ার বীজ নিয়ে এসেছিলেন দেশে। সে বীজ থেকে উৎপন্ন চারা রোপন করে অত্যন্ত যত্মকরে কৃষি বিজ্ঞানীদের সব পরামর্শ অনুসরণ করেই আবাদ করেন। সেই চারা থেকেই তার বাগানে উৎপন্ন হয়েছে বিশাল আকৃতির মিষ্টি কুমড়া। যা তিনি গত কয়েকদিন ধরে সুদুর বরিশালে নিয়ে এসে বিক্রি করছেন।
তবে সাধারন মানুষের মাঝে এ মিষ্টি কুমড়ার চেয়ে তার বীজ কিনতেই আগ্রহ লক্ষ্য করা গেছে বেশি। সুযোগ বুঝে মুস্তাফিজও প্রতি ৪টি মিষ্টি কুমড়ার বীজ ২০ টাকা এবং ১২টি বীজ ৫০ টাকা করে বিক্রি করছেন বরিশাল মহানগরীর বিভিন্ন রাস্তায় রাস্তায় ঘুরে। আর সাধারণ মানুষ যেমনি বিশালাকৃতি এসব মিষ্টি কুমড়া দেখতে ভীড় করছেন, তেমনি এর বীজ সংগ্রহেও অনেক আগ্রহ ছিল চোখে পড়ার মত।
কৃষি বিজ্ঞানীদে মতে, কৃষিতে কুমড়া জাতীয় সবজি সবচেয়ে বড় পরিবার। এ পরিবারে ১৬ ধরনের সবজি রয়েছে। আমাদের কৃষি বিজ্ঞান ইনস্টিটিউট ইতোমধ্যে উচ্চ ফলনশীল ও হাইব্রীড ৩টি মিষ্টি কুমড়ার উন্নতজাত উদ্ভাবন করেছে। যার মিষ্টতা বা টিএসএস ১০-১১.১০%। আর এসব কুমড়ার গড় ওজন ৫০ কেজি পর্যন্ত হয়ে থাকে। হেক্টর প্রতি ফলনও ৩০-৪৯টন পর্যন্ত।
তবে সুদুর লিবিয়া থেকে আনা বীজে যে মিষ্টি কুমড়া উৎপাদন হয়েছে কৃষি বিজ্ঞানীদের তত্ত্বাবধানে তার আবাদ হেক্টর প্রতি দেড়শ থেকে ২শ টনের ওপরে হতে পারে বলে মনে করছেন মাঠ পর্যায়ের কৃষিবীদরা।
পিএম