এইমাত্র
  • ভোলায় ফের বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১০
  • ৫ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম ভরিতে বাড়লো ১০ হাজার ৯০৬ টাকা
  • শার্শায় বিএনপির সহসভাপতির নেতৃত্বে ৬ জনের জামায়াতে যোগদান
  • নারায়ণগঞ্জ–৩ আসনে প্রার্থী পরিবর্তনের পর দাড়িপাল্লার প্রচার শুরু
  • কিশোরগঞ্জ–২ আসনে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণা তৃণমূলের
  • ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
  • একই পদে একই কাজ, ভিন্ন নীতি কেন—ইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
  • বেনাপোলে বাছুরসহ গরু জবাই: দুই কসাইকে জরিমানা
  • ত্রিশালে লিটনের নেতৃত্বে ঐক্যবদ্ধ বিএনপি
  • গজারিয়ায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
  • আজ মঙ্গলবার, ২০ মাঘ, ১৪৩২ | ৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ঠাকুরগাঁওয়ে সড়ক অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

    আল মামুন জীবন, ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৯ পিএম
    আল মামুন জীবন, ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৯ পিএম

    ঠাকুরগাঁওয়ে সড়ক অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

    আল মামুন জীবন, ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৯ পিএম

    ঠাকুরগাঁওয়ে প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দশম গ্রেডে সাধারণ বিএসসি ডিগ্রিধারীদের চাকরিতে প্রবেশের অনুমতির প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করেন।

    মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটক থেকে বের হয়ে শিক্ষার্থীরা বিসিক এলাকার তিন রাস্তার মোড়ে অবস্থান নেন। এ সময় ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

    দুপুর দেড়টার দিকে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সড়ক ছাড়ার অনুরোধ জানান। তিনি বলেন, পরদিন শবে বরাত উপলক্ষে মানুষ কেনাকাটায় বের হবে। তবে শিক্ষার্থীরা তার অনুরোধে সাড়া দেননি। এরপর আরও প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে স্লোগান দেন তারা।

    আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, কারিগরি শিক্ষায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করার পর দীর্ঘ সময় ও বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে তারা যে দক্ষতা অর্জন করেন, তা উপেক্ষা করে সাধারণ বিএসসি ডিগ্রিধারীদের দশম গ্রেডে চাকরির সুযোগ দেওয়া সম্পূর্ণ বৈষম্যমূলক। এতে ডিপ্লোমা প্রকৌশলীদের কর্মক্ষেত্র সংকুচিত হবে এবং কারিগরি শিক্ষার মর্যাদা ক্ষুণ্ন হবে।

    তারা আরও বলেন, আগে কারিগরি খাতে দশম গ্রেডের পদগুলো ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য নির্ধারিত ছিল। হঠাৎ নীতিমালা পরিবর্তনের মাধ্যমে একই গ্রেডে বিএসসি ডিগ্রিধারীদের নিয়োগের অনুমতি দেওয়া হলে ডিপ্লোমা শিক্ষার্থীরা চরম অনিশ্চয়তার মুখে পড়বেন। এ সিদ্ধান্ত অবিলম্বে বাতিল না হলে আন্দোলন আরও কঠোর করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

    ঠাকুরগাঁও সদর থানার ওসি মনির হোসেন বলেন, দীর্ঘ সময় পর শিক্ষার্থীরা পুলিশের অনুরোধে সড়ক থেকে সরে যান। পরে ট্রাফিক পুলিশের সহায়তায় যান চলাচল স্বাভাবিক করা হয়।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…