এইমাত্র
  • ৫ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম ভরিতে বাড়লো ১০ হাজার ৯০৬ টাকা
  • শার্শায় বিএনপির সহসভাপতির নেতৃত্বে ৬ জনের জামায়াতে যোগদান
  • নারায়ণগঞ্জ–৩ আসনে প্রার্থী পরিবর্তনের পর দাড়িপাল্লার প্রচার শুরু
  • কিশোরগঞ্জ–২ আসনে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণা তৃণমূলের
  • ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
  • একই পদে একই কাজ, ভিন্ন নীতি কেন—ইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
  • বেনাপোলে বাছুরসহ গরু জবাই: দুই কসাইকে জরিমানা
  • ত্রিশালে লিটনের নেতৃত্বে ঐক্যবদ্ধ বিএনপি
  • গজারিয়ায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
  • নির্বাচনে সব বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে: সেনাপ্রধান
  • আজ মঙ্গলবার, ২০ মাঘ, ১৪৩২ | ৩ ফেব্রুয়ারি, ২০২৬
    জাতীয়

    রমজানে রাজধানীর ২৫ স্থানে কম দামে বিক্রি হবে ডিম, দুধ ও মাংস

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১১ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১১ পিএম

    রমজানে রাজধানীর ২৫ স্থানে কম দামে বিক্রি হবে ডিম, দুধ ও মাংস

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১১ পিএম
    ছবি: সংগৃহীত

    আসন্ন পবিত্র রমজান মাসে সুলভ মূল্যে দুধ, ডিম, গরুর মাংস ও ব্রয়লার মুরগি বিক্রির উদ্যোগ নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। ঢাকা ও সিটি করপোরেশন এলাকার ২৫টি গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রের মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হবে। রমজানের আগের দিন থেকে ২৫ রমজান পর্যন্ত মোট ২৬ দিন এই কার্যক্রম চলবে। 

    আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান মাসকে সামনে রেখে মাংস, ডিম ও দুধের নিরবচ্ছিন্ন সরবরাহ এবং বাজারমূল্য স্থিতিশীল রাখার বিষয়ে করণীয় নির্ধারণে রোববার (১ ফেব্রুয়ারি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। 

    সভায় বিস্তারিত আলোচনার পর সিদ্ধান্ত গৃহীত হয়, রমজান মাসে সাধারণ জনগণ যেন সহজেই প্রাণিজ আমিষের চাহিদা পূরণ করতে পারেন, সে লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদফতরের উদ্যোগে মাসব্যাপী সুলভ মূল্যে দুধ, ডিম, গরুর মাংস ও ড্রেসড ব্রয়লার বিক্রি করবে সরকার।

    ঢাকার যেসব স্থানে মিলবে এই সুবিধা

    প্রাথমিকভাবে ঢাকার ২৫টি স্থানে এই সুলভ মূল্যের পণ্য পাওয়া যাবে। স্থানগুলো হলো- আব্দুল গনি রোড (সচিবালয়ের পাশে), খামারবাড়ি (ফার্মগেট), মিরপুর ৬০ ফুট রোড, আজিমপুর মাতৃসদন, পুরান ঢাকার নয়াবাজার, উত্তরা হাউজ বিল্ডিং, রামপুরা বাজার, হাজারীবাগ, মতিঝিলের আরামবাগ, মিরপুর কালশী, যাত্রাবাড়ীর মানিকনগর গলির মুখ, বাড্ডার শাহজাদপুর, বনানীর কড়াইল বস্তি, কামরাঙ্গীরচর, খিলগাঁও রেলক্রসিংয়ের দক্ষিণ পাশ, নাখালপাড়া লুকাস মোড়, সেগুনবাগিচা কাঁচাবাজার, মোহাম্মদপুর বাবর রোড, বসিলা, কাকরাইল, বনশ্রী, মিরপুর-১০, কল্যাণপুর, তেজগাঁও এবং বঙ্গবাজার।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় উদ্যোক্তা ও অংশীজনদের সঙ্গে সমন্বয় করে পর্যায়ক্রমে ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রের সংখ্যা আরও বাড়ানো হবে। এছাড়া ঢাকার বাইরে বিভাগীয় ও জেলা শহরগুলোতেও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সুলভ মূল্যে এসব পণ্য বিক্রির উদ্যোগ নেওয়া হবে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…