এইমাত্র
  • ভোলায় ফের বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১০
  • ৫ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম ভরিতে বাড়লো ১০ হাজার ৯০৬ টাকা
  • শার্শায় বিএনপির সহসভাপতির নেতৃত্বে ৬ জনের জামায়াতে যোগদান
  • নারায়ণগঞ্জ–৩ আসনে প্রার্থী পরিবর্তনের পর দাড়িপাল্লার প্রচার শুরু
  • কিশোরগঞ্জ–২ আসনে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণা তৃণমূলের
  • ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
  • একই পদে একই কাজ, ভিন্ন নীতি কেন—ইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
  • বেনাপোলে বাছুরসহ গরু জবাই: দুই কসাইকে জরিমানা
  • ত্রিশালে লিটনের নেতৃত্বে ঐক্যবদ্ধ বিএনপি
  • গজারিয়ায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
  • আজ মঙ্গলবার, ২০ মাঘ, ১৪৩২ | ৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    একটি গোষ্ঠী ৭১-কে পিছনে ফেলতে চায়: মির্জা ফখরুল

    আল মামুন জীবন, ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৩ পিএম
    আল মামুন জীবন, ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৩ পিএম

    একটি গোষ্ঠী ৭১-কে পিছনে ফেলতে চায়: মির্জা ফখরুল

    আল মামুন জীবন, ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৩ পিএম

    বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘একাত্তরের স্বাধীনতা আমাদের অস্তিত্ব। তবে একটা গোষ্ঠী ৭১-কে পিছনে ফেলতে চায়।’ একাত্তরকে পিছনে ফেললে আমি আমার অস্তিত্বেকে হারিয়ে ফেলবো বলেও তিনি মন্তব্য করেন ।

    মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজতি নির্বাচনী সভায় তিনি এ মন্তব্য করেন।

    ফখরুল বলেন, একাত্তর আমাদের নতুন দেশ দিয়েছে, ভূখন্ড দিয়েছে। আমাদের সামনে অনেক সুযোগ করে দিয়েছে, আমাদেরকে বেঁচে থাকার, সামনে এগিয়ে যাবার ও আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ দেওয়ার। এটা কিন্তু খুব জরুরী।

    তিরি বলেন, দূর্ভাগ্যজনকভাবে একটি গোষ্ঠী ওই একাত্তরকে পিছনে ফেলতে চায়। একাত্তরকে পিছনে ফেললে আমাদের অস্তিত্ব থাকবেনা। একাত্তর হচ্ছে আমাদের মূল অস্তিত্ব। এটাকে নিয়েই এগিয়ে যেতে হবে।

    এ সময় তিনি আরও বলেন, ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, মিথ্যা প্রচারণা করা হচ্ছে। যেগুলোর কারণে আমাদের সিদ্ধান্ত নিতে সমস্যা হতে পারে।

    নির্বাচন ৫ বছরে আমরা একবারই দেই উল্লেখ করে তিনি বলেন, ভোট কিন্তু একটি আমানত। এটাকে খেয়ানত করা উচিত না অর্থ্যাৎ নষ্ট করা উচিত না। আমরা সেই ব্যক্তিকে ভোট দিব যেই ব্যক্তি সঠিকভাবে সেই ভোটের মর্যাদা রক্ষা করবে। এটা একটা ইমপরটেন্ট বিষয়।

    এ সময় জেলা বিএনপির নেতা-কর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…