এইমাত্র
  • ভোলায় ফের বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১০
  • ৫ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম ভরিতে বাড়লো ১০ হাজার ৯০৬ টাকা
  • শার্শায় বিএনপির সহসভাপতির নেতৃত্বে ৬ জনের জামায়াতে যোগদান
  • নারায়ণগঞ্জ–৩ আসনে প্রার্থী পরিবর্তনের পর দাড়িপাল্লার প্রচার শুরু
  • কিশোরগঞ্জ–২ আসনে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণা তৃণমূলের
  • ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
  • একই পদে একই কাজ, ভিন্ন নীতি কেন—ইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
  • বেনাপোলে বাছুরসহ গরু জবাই: দুই কসাইকে জরিমানা
  • ত্রিশালে লিটনের নেতৃত্বে ঐক্যবদ্ধ বিএনপি
  • গজারিয়ায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
  • আজ মঙ্গলবার, ২০ মাঘ, ১৪৩২ | ৩ ফেব্রুয়ারি, ২০২৬
    আবহাওয়া

    শীত নিয়ে ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৭ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৭ পিএম

    শীত নিয়ে ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৭ পিএম
    ছবি: সংগৃহীত

    গত কয়েক দিন ধরে কিছু কিছু এলাকায় শীতের তীব্রতা কিছুটা কমেছে, তবে সন্ধ্যার পর এবং সকালবেলায় কিছুটা ঠান্ডা অনুভূত হচ্ছে। গতকাল সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

    এ অবস্থায় সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

    আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

    বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

    শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। 

    বর্ধিত এই ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে শেষের দিকে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…